1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইবাদতের হানায় লণ্ডভণ্ড নিউজিল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে আগের দিনের ৪০১ রানের সঙ্গে চতুর্থ দিনে ৫৭ রান যোগ করে ৪৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ লিড পেয়েছে ১৩০ রান। ধারাবাহিক বোলিংয়েও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ শুরুতেই অধিনায়ক টম লাথামকে ফেরানোর পর কিউই শিবিরে রীতিমত তাণ্ডব চালিয়েছে ইবাদত। প্রথম ইনিংসে ভালো করতে না পারলেও ইবাদত এই ইনিংসে নিজের সামর্থ্য দেখাচ্ছেন।

এদিন নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের ৯ম ওভারে ডেভন কনওয়ের উইকেট নেন ইবাদত। ১৪০ কিমিতে ধারাবাহিক বোলিং করে উইকেট আদায় করে নেন তিনি। কনওয়ের ব্যাট-প্যাডে আঘাত করে বল যায় গালিতে। বাংলাদেশের আবেদনে আম্পায়ার নট আউট দেন। রিভিউ নিয়ে বাংলাদেশ পেয়ে যায় দ্বিতীয় সাফল্য।

এরপর ৫৪তম ওভারে বোল্ড করে ইবাদত হোসেন সাজঘরে পাঠিয়েছিলেন উইল ইয়াং ও হ্যানরি নিকোলসকে। ইয়াং ৬৯ রান করলেও নিকোলস রানের খাতাই খুলতেই পারেননি। পরের ওভারে এসে আবারও আক্রমণ করেন, এবার ফেরান টম ব্লান্ডেলকে। নিজের চতুর্থ বলেই এলবিডব্লিউ হয়ে ফেরেন ব্লান্ডেল। ইয়াং-টেলরের ব্যাটে ছন্দের আভাস দিলেও ইবাদতের আক্রমণে এখন এলোমেলো নিউজিল্যান্ড।

স্কোর: নিউজিল্যান্ড ১৪১/৫ (৫৭ ওভার) লিড: ১১ রান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com