1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইমরান খানের কারা বাতিলের আবেদনের রায় দুপুরে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: তোশাখানা দুর্নীতি মামলায় গত ৫ আগস্ট পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরানের খানকে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। ইমরানের আইনজীবী সেই কারাদণ্ড বাতিল চেয়ে ইসলামাবাদ হাইকোর্টে আবেদন করেছেন। সেই আবেদনের ব্যাপারে হাইকোর্ট মঙ্গলবার রায় দেবেন। পাক সংবাদমাধ্যম দ্য ডন সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রাষ্ট্রীয় কোষাগার তোশাখানার জিনিসপত্র সংক্রান্ত নির্বাচন কমিশনের দুর্নীতি মামলার পরিপ্রেক্ষিতে গত ৫ আগস্ট তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। এরপর ওইদিনই ইমরানকে তার লাহোরের জামান পার্কের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর থেকে পাঞ্জাবের অ্যাটোক কারাগারে আটক আছেন তিনি।

সোমবার কারাদণ্ড বাতিল চেয়ে করা আবেদনের ওপর শুনানি হয়। এরপর আদালত ঘোষণা দেন, মঙ্গলবার স্থানীয় সময় ১১টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টায়) তার কারাদণ্ডের বিরুদ্ধে করা আবেদনের রায় দেওয়া হবে।

ইমরান খানের আইনজীবী প্যানেল ইসলামাবাদ হাইকোর্ট ছাড়াও দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টেও আবেদন করে। প্রধান বিচারপতি ওমর আতা বান্দিয়ালের নেতৃত্বাধীন সুপিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ গত বুধবার তাদের পর্যবেক্ষণে বলেন, ইমরানের বিরুদ্ধে দায়রা আদালতের দেওয়া রায়ে ‘ত্রুটি’ ছিল। তবে ওই সময় তিন সদস্যের ওই বেঞ্চ আরও জানায়, প্রথমে তারা দেখবেন এ ব্যাপারে ইসলামাবাদ হাইকোর্ট কি রায় দেন। এরপর এ ব্যপারে তারা হস্তক্ষেপ করবেন।

এদিকে সোমবার ইসলামাবাদ হাইকোর্টে যে শুনানি হয় সেখানে নির্বাচন কমিশনের আইনজীবী ইমরান খানের কারাদণ্ড বাতিলের বিরুদ্ধে বিভিন্ন যুক্তি স্থাপন করেন।

মূলত তোশাখানা দুর্নীতি মামলায় ইমরান খানের বিরুদ্ধে খুব কম সময় এবং তড়িঘড়ি করে রায় দেওয়া হয়। এ সময় বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে প্রয়োগ করা হয়নি। এ কারণে সুপ্রিক কোর্ট তার পর্যবেক্ষণে বলেন এ রায় ত্রুটিপূর্ণ ছিল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com