1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইরানের নতুন সোলেইমানিকে নিয়ে চরম আতঙ্কে ইসরায়েল

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৩ সেপ্টেম্বর, ২০২১
  • ২৯৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাসেম সোলেইমানি, তিনি ছিলেন ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলশনারি গার্ডের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান। গত বছরের জানুয়ারিতে ইরাকের বাগদাদে তাকে ড্রোন হামলা চালিয়ে হত্যা করে আমেরিকা।

জেনারেল কাসেম সোলেইমানি ছিলেন ইরানের আঞ্চলিক শক্তি বৃদ্ধির প্রধান কারিগর। তিনি ছিলেন ইরানের বিপ্লবী বাহিনীর সবচেয়ে প্রভাবশালী কমান্ডার। সিরিয়া ও ইরাকে জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যাকে নিয়ে সব সময় আতঙ্কে থাকতো ইসরায়েল।

এবার নতুন সোলেইমানি আতঙ্কে ভুগছে ইসরায়েল। বিগত কিছু সপ্তাহ ধরে ইরায়েলের সেনাবাহিনীর মুখে মুখে ইরানের একজন ব্যক্তির নাম উচ্চারিত হচ্ছে। তিনি হলেন ইরানের বর্তমান জেনারেল আমির আলি হাজিজাদেহ।

দ্য ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড কর্পস (আইআরজিসি)এর বিমান বাহিনীর কমান্ডার জেনারেল আমির আলি হাজিজাদেহ এর ব্যক্তিগত কর্মকাণ্ড এবং ইরানের ড্রোন শক্তি বৃদ্ধিতে ইসরায়েল ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এছাড়া ইসরায়েলের বেশ কিছু ট্যাংকারে হামলার ঘটনায় তাকে নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করেছে ইহুদিবাদী দেশটি।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গান্তজ বলেন, এ অঞ্চলে ড্রোন ও মিসাইল ব্যবহার করে কয়েক ডজন সন্ত্রাসী হামলার পেছনে আইআরজিসির এয়ারফোর্সের কমান্ডার আমির আলি হাজিজাদেহের হাত রয়েছে।

ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকরা মনে করেন, আমির আলি হাজিজাদেহ ‘নতুন কাসেম সোলেইমানি’।

কাসেম সোলেইমানিকে যুক্তরাষ্ট্র মোসাদের সহায়তায় ২০২০ সালের জানুয়ারির শুরুর দিকে বাগদাদে ড্রোন হামলায় হত্যা করে। যদিও এখনও আমির আলি হাজিজাদেহ সোলেইমানির মতো উচ্চতায় পৌঁছাতে পারেননি। কিন্তু দেশে ও বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে।

মধ্যপ্রাচ্যে সামরিক অভিযান পরিচালনার ক্ষেত্রে ইরান এবং তার মিত্ররা ক্রমবর্ধমানভাবে ড্রোনের ব্যবহার বাড়িয়েছে। ইরানের এই ড্রোন হামলা ক্রমেই শত্রুপক্ষকে ভীত সন্ত্রস্ত করে ফেলছে। সূত্র: মিডল ইস্ট আই

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com