1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইরানের হামলায় চাপে যুক্তরাষ্ট্র, প্রতিরক্ষা মিসাইলের মজুত কমে আসছে: ওয়াশিংটন পোস্ট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ১০৮ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ধারাবাহিক হামলা প্রতিহত করতে গিয়ে যুক্তরাষ্ট্রকে বিপুল পরিমাণ প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করতে হয়েছে। ফলে দেশটির প্রতিরক্ষা মিসাইলের মজুত দ্রুত কমে আসছে বলে জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম The Washington Post।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে সংশ্লিষ্ট তিনটি সূত্রের বরাতে বলা হয়, ইরানের অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার কারণে যুক্তরাষ্ট্রকে প্রতিনিয়ত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখতে হচ্ছে। এতে বিপুল সংখ্যক প্রতিরক্ষা মিসাইল ব্যবহৃত হওয়ায় আগামী কয়েকদিনের মধ্যে এসব অস্ত্র ব্যবহারে হিসাব করে সিদ্ধান্ত নিতে হতে পারে মার্কিন বাহিনীকে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে ভবিষ্যৎ হামলার ঝুঁকি বিবেচনায় রেখে প্রতিরক্ষা মিসাইল সংরক্ষণ কৌশল গ্রহণ করতে হতে পারে।
এর মাত্র একদিন আগে যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ডেন কেইন দাবি করেছিলেন, দেশটির কাছে পর্যাপ্ত আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক মিসাইল মজুত রয়েছে। তবে The Washington Post–এর সর্বশেষ প্রতিবেদনে ভিন্ন চিত্র উঠে এসেছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা দীর্ঘায়িত হলে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও প্রতিরক্ষা কৌশলের ওপর নতুন চাপ তৈরি হতে পারে।
সূত্র: ওয়াশিংটন পোস্ট

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com