1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরাইলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ব্রিকস সম্মেলন শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: গাজায় চলমান ইসরাইলি হামলাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা রিও ডি জেনেইরোতে অনুষ্ঠিত ব্রিকস শীর্ষ সম্মেলনের সূচনা করেছেন।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে গাজায় ইসরাইলের হামলাকে কড়া ভাষায় নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘ইসরাইল ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যে গণহত্যা চালাচ্ছে তা আমরা চুপচাপ দাঁড়িয়ে থেকে মেনে নিতে পারি না।’

ফিলিস্তিন সংকট নিয়ে সরব হয়ে লুলা আরও বলেন, ‘যুদ্ধের অস্ত্র হিসেবে ক্ষুধা বা অনাহারকে ব্যবহার করাও সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

লুলা দৃঢ়ভাবে ব্যক্ত করেন, এই সংকটের একমাত্র স্থায়ী সমাধান হলো, দখলকৃত ভূখণ্ড থেকে ইসরাইলের সরে যাওয়া এবং ১৯৬৭ সালের সীমারেখার ভিত্তিতে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা।

দুই দিনব্যাপী এই ব্রিকস সম্মেলনে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার নেতাদের পাশাপাশি সম্প্রতি জোটে যুক্ত হওয়া নতুন সদস্য দেশগুলোর প্রতিনিধিরাও অংশ নিয়েছেন।

সম্মেলনে বৈশ্বিক পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশের পাশাপাশি সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক ও কূটনৈতিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন প্রস্তাব আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, ব্রাজিলের প্রেসিডেন্টের এ ধরনের স্পষ্ট ভাষণের মাধ্যমে ব্রিকস জোটের অবস্থান আরও দৃঢ়ভাবে আন্তর্জাতিক কূটনীতির অঙ্গনে প্রকাশ পেল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com