1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরাইলকে চূড়ান্ত হুমকি বাইডেনের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরাইলকে চূড়ান্ত হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরাইলি বাহিনী যদি জনবহুল রাফার অংশবিশেষে প্রবেশ করে তবে তারা দেশটিকে সমর্থন করবে না বা আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করবে না।

সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে বাইডেন বলেন, ‘আমি বিবি [বেনিয়ামিন নেতানিয়াহু] এবং যুদ্ধ মন্ত্রিসভাকে স্পষ্টভাবে বলছি : তারা যদি এসব জনবহুল এলাকায় প্রবেশ করে, তবে তারা আমাদের কাছ থেকে সমর্থন পাবে না।’

ইসরাইলের প্রতি এটিকেই বাইডেনের সবচেয়ে কঠোর মন্তব্য বলে মনে করা হচ্ছে। তবে ইসরাইল এই হুঁশিয়ারিকে কতটা পরোয়া করবে, তা নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের আপত্তি উপেক্ষা করেই তারা রাফায় হামলা চালাচ্ছে। গাজার এই অংশে ১০ লাখের বেশি ফিলিস্তিনি উদ্বাস্তু আশ্রয় নিয়েছে।

গত সপ্তাহে বাইডেন প্রশাসন ইসরাইলকে ভারী বোমা সরবরাহ বন্ধ করে। ইসরাইল এসব বোমা জনবহুল রাফায় ব্যবহার করতে পারে- এমন আশঙ্কায় এই সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র।

বাইডেন বলেন, ‘আমি পরিষ্কার করে বলতে চাই, তারা এখনো রাফায় যায়নি, তারা যদি রাফায় যায়, তবে অস্ত্র সরবরাহ করব না।’

তিনি বলেন, ‘এসব বোমা এবং অন্যান্যভাবে গাজায় বেসামরিক লোকজন নিহত হচ্ছে।’

তবে তিনি নিশ্চিত করে বলেন, ইসরাইলকে আয়রন ডোম ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য আত্মরক্ষামূলক ইন্টারসেপ্টর দিয়ে যাবে যুক্তরাষ্ট্র।

ইসরাইল গাজায় তার রেড লাইন অতিক্রম করেছে কিনা এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘এখনো করেনি।’ তবে তিনি জানান, রাফায় ব্যবহৃত হতে পারে, এমন আশঙ্কায় গত সপ্তাহে ২,০০০ পাউন্ড ও ৫০০ পাউন্ডের বোমা ইসরাইলে সরবরাহ বন্ধ করা হয়েছে।সূত্র : টাইমস অব ইসরাইল

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com