1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরাইলি হামলায় আরেক ছেলে হারালেন আলজাজিরার ব্যুরোপ্রধান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাফনে মোড়ানো লাশ। আশপাশে অসংখ্য মানুষ। কেউ ছবি তুলছে, কেউ আবার শেষবারের মতো একটু ছুঁয়ে দেখতে চাইছে। তবে শোকে পাথর হয়ে গেছে সামনে থাকা দুজন। একজন জীবন চলার সঙ্গী। অন্যজন জন্মদাতা পিতা।

লাশটি আলজাজিরার টেলিভিশন নেটওয়ার্কের সাংবাদিক হামজা ওয়ায়েল আল-দাহদৌহর। রোববার রাফাহ অঞ্চলে বিমান হামলায় নিহত হন তিনি।

এক হাতে মৃত ছেলের হাত চেপে নিথর দেহে দাঁড়িয়ে আছে বাবা ওয়ায়েল আল-দাহদৌহ। রক্তমাখা অন্য হাতে সান্ত্বনা দিচ্ছে পুত্রবধূকে। নিহতের বাবা নিজেও সাংবাদিক। গাজায় আলজাজিরার ব্যুরো চিফ। যুদ্ধের প্রথম দিকেই নিজের স্ত্রীসহ হারিয়েছেন আরও দুই সন্তানকে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রোববার সংবাদ সংগ্রহের কাছে মিসর সীমান্তবর্তী রাফাহে গিয়েছিলেন হামজা। তার সঙ্গে গিয়েছিলেন ভিডিও সাংবাদিক মোস্তফা তুরিয়া। তারা দুজনে একটি গাড়িতে ছিলেন—এই অবস্থায় ইসরাইলি বোমা তাদের গাড়িটিতে আঘাত হানলে তারা নিহত হন।

আলজাজিরা জানিয়েছে, যে এলাকায় অর্থাৎ রাফাহের আল-মাওয়াসি এলাকায় ইসরাইল ঘোষিত ‘নিরাপদ এলাকা’ বা সেফ জোনে অবস্থান করছিলেন হামজা ও মোস্তফা। জীবিত একমাত্র বড় ছেলেকে হারিয়ে মুষড়ে পড়েছেন ওয়ায়েল আল-দাহদৌহ। হামজার মৃত্যুর মধ্য দিয়ে তার পরিবারের প্রায় সবাই নিহত হলো

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com