1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরাইলের ‘মেতুলা’ সামরিক কেন্দ্র ধ্বংস করলো হিজবুল্লাহ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এবার ইসরাইলের মেতুলায় একটি সামরিক কেন্দ্র ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করেছে।

শুক্রবার সকালে মেতুলায় তিনটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে ইসরাইলি ওই সামরিক কেন্দ্র লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ।

এ হামলার পর দখলকৃত ওই ফিলিস্তিনি অঞ্চলজুড়ে সতর্ক সাইরেন বাজানো হয় বলে জানা গেছে।

এছাড়াও ইসরাইলি মিডিয়ার জানিয়েছে, শেবা ফার্মসেও একটি অ্যান্টি-ট্যাংক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে হিজবুল্লাহ নিয়মিতভাবে ইসরাইলের সামরিক অবস্থানের ওপর হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা ও দক্ষিণ লেবাননের ওপর ইসরাইলি আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হচ্ছে।

ইসরাইল গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্মম যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।

সেই সঙ্গে ইসরাইল গাজার ওপর একটি সম্পূর্ণ অবরোধ আরোপ করে, যার ফলে দুই মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য, ও পানির সংকটে পড়েছে।

এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন অনুযায়ী, লেবাননে গত মঙ্গলবার ও বুধবার পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের ফলে ৩৭ জন নিহত এবং ৩ হাজার ২৫০ জন আহত হয়েছেন।

বিশ্লেষকরা মনে করেন, ইসরাইলের এ পদক্ষেপের উদ্দেশ্য হলো- হিজবুল্লাহকে সীমান্ত থেকে সরে যেতে বাধ্য করা এবং গাজার যুদ্ধ শেষ হওয়ার আগেই সীমান্তে হামলা বন্ধ করার দাবিও বাতিল করা।

সূত্র: ইরনা

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com