1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরাইলের হুমকি, জিম্মিদের মুক্তি দিতে যে শর্ত দিল হামাস

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফিলিস্তিনের গাজায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হলে ইসরাইলের সঙ্গে কোনো ধরনের বন্দি বিনিময়ের চুক্তিতে যাবে না ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস।

সোমবার গণমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য খলিল আল-হাইয়া। খবর আনাদোলু এজেন্সির।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় স্থায়ী যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস তিনটি শর্ত দিয়েছে। শর্তগুলো হচ্ছে- প্রথমত, গাজা অঞ্চলের বাসিন্দার সব রকমের সহায়তা নিশ্চিতে ইসরায়েলি বাধার অবসান এবং বাসিন্দাদের স্বাভাবিক জীবন নিশ্চিত করা। দ্বিতীয়ত, ইসরায়েলি বাহিনীর হামলা পুরোপুরি বন্ধ করা এবং তৃতীয়ত, তেল আবিবের কারাগারে আটক থাকা প্রায় ১০ হাজার বন্দি ফিলিস্তিনির মুক্তি নিশ্চিত করা। কেবলমাত্র এ সব বিষয়ে একমত হলেই জিম্মি বিনিময় চুক্তিতে মত দেওয়ার কথা জানিয়েছেন হামাসের ওই নেতা।

তবে এ সব প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইসরাইল।

হামাসের ওই নেতা বলেছেন, ইসরাইল গাজা থেকে তাদের সেনা প্রত্যাহারের বিষয়ে অস্বিকৃতি জানিয়েছে এবং তারা কারাবন্দি ফিলিস্তিনিদের তাদের বাড়িতে ফিরতে দিতে নারাজ।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি হামাসের এই প্রস্তাবকে বিভ্রান্তিকর প্রস্তাব বলে আখ্যা দিয়েছিলেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরাইলের যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গান্তজ বলেছেন, যদি হামাস রমজান শুরুর আগে বন্দী ইসরাইলি জিম্মিদের মুক্তি না দেয় তাহলে গাজার নিরাপত্তার শেষ আশ্রয়স্থল রাফায় স্থল আক্রমণ শুরু করবে ইসরাইল।

তিনি বলেন, রমজানের মধ্যে জিম্মি ব্যক্তিরা যদি নিজ বাসায় (ইসরাইল) না ফিরতে পারেন, তাহলে রাফাসহ গাজার সব জায়গায় লড়াই চলবে। হামাসের সামনে একটি পথ খোলা আছে। তারা আত্মসমর্পণ করতে পারে; জিম্মিদের মুক্তি দিতে পারে। তাহলে গাজার বেসামরিক মানুষ রমজানে রোজা পালন করতে পারবেন। খবর টাইমস অব ইসরাইলের।

ফিলিস্তিনি এক সূত্রে জানা গেছে, গত ৭ ফেব্রুয়ারি গাজায় ১৩৫ দিন ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের লক্ষ্যে তিন ধাপের একটি পরিকল্পনা প্রস্তাব করে হামাস। যার মধ্যে জিম্মিদের মুক্তির বিষয়টিও রয়েছে। তবে হামাসের এ প্রস্তাব নাকচ করে দিয়েছে ইসরাইল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com