1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরাইল পাল্টা হামলা চালালে সমুচিত জবাব দেওয়া হবে: ইরান

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ২০১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইরান ইসরাইলের সঙ্গে সামরিক উত্তেজনা বাড়াতে চায় না। তবে হামলা চালালে সমুচিত জবাব দেবে ইরান বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আবদুল রহিম মুসাভি।

বৃহস্পতিবার সেনাবাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার অব অপারেশন পরিদর্শনকালে তিনি সেনাবাহিনীকে প্রতিপক্ষের হামলার বিষয়ে প্রস্তুতি ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

রহিম মুসাভি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান যুদ্ধের বিষয়ে কোনো আগ্রহ নেই, যে কোনো আগ্রাসনের জবাব দেবে।

ইসরাইলের বিরুদ্ধে ইরানের সাম্প্রতিক প্রতিশোধমূলক অভিযানের কথা উল্লেখ করে সিনিয়র জেনারেল বলেন, অপারেশন ডাব। সত্য প্রতিশ্রুতি।

ইরানের প্রতিরক্ষা বাহিনীকে স্বাগত জানিয়ে তিনি বলেন, পাল্টা হামলা ইরানের প্রতিরোধ ক্ষমতা শত্রুদের চমকে দিয়েছে।

এর আগে ইরানি প্রেসিডেন্ট বলেন, যদি ইসরাইল আরেকবার ভুল করে এবং পবিত্র ইরানের সার্বভৌমত্বকে লঙ্ঘন করে তা হলে পরিস্থিতি অতি ভয়াবহ হবে।

গত ১ এপ্রিল সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলা চালায় ইসরাইল। এর জেরে প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ১৩ এপ্রিল রাতে ইসরাইলের ভূখণ্ডে তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান।

ইরানের নজিরবিহীন হামলার পাল্টা জবাব দিতে ইরানি ভূখণ্ডে ছোট হামলা চালায় ইহুদিবাদী ইসরাইল। দেশটির ইস্ফাহানে পরমাণু স্থাপনার রাডার ব্যবস্থাকে লক্ষ্য করে এ হামলা চালায় ইসরাইলি বাহিনী। তবে উত্তেজনা থামিয়ে দিতে ইরান বিষয়টি চেপে যায়। এ ছাড়া ইসরাইলও আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করেনি।

পরে ইসরাইলের একটি সূত্র জানায়, তারা ইরানে আরও বড় হামলা চালানোর পরিকল্পনা করেছিল। কিন্তু পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে এমন ভয় থেকে সিদ্ধান্ত বদলায় ইসরাইলি কর্তৃপক্ষ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com