1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসরায়েলি বর্বর হামলা অব্যাহত, গাজায় নিহত বেড়ে প্রায় ২৭০০০

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় নির্বিচারে আগ্রাসন চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিগত প্রায় চার মাসের এই যুদ্ধে ওই উপত্যাকায় নিহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯০০ জনে দাঁড়িয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে।

উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ফিলিস্তেনের এই অঞ্চলটিতে হামাস-ইসরায়েলের সংঘাত চলছে ১১৭ দিন ধরে। দিন যত যাচ্ছে উপত্যকাটিতে তীব্র হচ্ছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) হামলা। তেল আবিবের ক্রমাগত এ হামলায় গত চার মাসে আহত হয়েছে ৬৫ হাজার ৯৪৯ জন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, শেষ একদিনে গাজায় অন্তত ১৬টি স্থানে ‘গণহত্যা’ চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ১৫০ ফিলিস্তিনি। অন্যদিকে আহত হয়েছে ৩১৩ জন। এছাড়া আইডিএফের অবরোধের ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে না পারায় এখনও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে।

জাতিসংঘের তথ্যমতে, যুদ্ধের শুরু থেকেই পুরো গাজাকে অবরুদ্ধ করে তেল আবিব। ফলে অঞ্চলটিতে শুরু হয় তীব্র খাদ্য ও জ্বালানি সংকট। এছাড়া আইডিএফের বোমা বর্ষণে গুড়িয়ে গেছে গাজার প্রায় ৫০ শতাংশ বসতবাড়ি। এর ফলে বাস্তুচ্যুত হয়েছে গাজার প্রায় ৮৫ শতাংশ বাসিন্দা। সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com