1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসলামী দলগুলোর এক হওয়া নিয়ে যা বললেন রেজাউল করিম

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ইসলামী দলগুলো অচিরেই এক হয়ে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলনে তিনি এ কথা বলেন।

বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি উল্লেখ করে রেজাউল করিম বলেন, সব স্তরের মানুষের সরকার এই অন্তর্বর্তী সরকার। কিন্তু সেটা এখন কেন যেন পরিলক্ষিত হচ্ছে না। ৯২ শতাংশের বেশি মুসলমানের দেশে ঘটে যাওয়া জনমানুষের আন্দোলনে আলেম-ওলামারা এত গুরুত্ব রাখার পরও বর্তমান শিক্ষা কমিশনে একজনও ইসলামী চিন্তাবিদ নেওয়া হয়নি।

ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে রেজাউল করিম বলেন, দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ হচ্ছে। অচিরেই ইসলামী দলগুলো এক হয়ে ইসলামের পক্ষে মানবতার পক্ষে পরিবেশ তৈরি করবে।

নির্বাচনে মাঠ পর্যায়ে নিজেদের জায়গা তৈরি করতে এখন থেকেই কর্মীদের কাজ শুরুর আহ্বান জানিয়ে তিনি বলেন, আল্লাহ চাইলে বিজয় কে ঠেকাবে? আর কেউ ইসলামী আন্দোলনের মাথায় নুন রেখে বরই খেতে পারবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com