1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ইসলামী মূল্যবোধকে এগিয়ে নিতে বঙ্গবন্ধু কন্যা অপরিসীম ভূমিকা রেখেছেন: ইঞ্জি. আবদুস সবুর

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩
  • ১৮০ বার দেখা হয়েছে

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দেশের ইসলামের মূল্যবোধকে এগিয়ে নিতে অপরিসীম ভূমিকা রেখেছেন। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ইসলামের ইতিহাস ও ঐতিহ্যকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

শুক্রবার (১৩ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দির মডেল মসজিদে জুম্মার নামাজের প্রাক্বালে এসব কথা বলেন ইঞ্জি. আবদুস সবুর ।

ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর বলেন, বঙ্গবন্ধু কন্যা সারা দেশে মডেল মসজিদ নির্মান করেছেন। যা বিশ্বের আর কোন রাষ্ট্রপ্রধান করতে পারেননি। ইসলাম প্রচারে জননেত্রী শেখ হাসিনা বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছেন। দেশের মানুষের উন্নয়নের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন। দেশের মানুষের ভাগ্য উন্নয়নই তাঁর একমাত্র উদ্দেশ্য। উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বলেন, ইমাম ও মুয়াজ্জিনদের বেতন ভাতা ও সরকারিভাবে সকল সুযোগ সুবিধা যেনো পান সেই ব্যবস্থাই করেছেন। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।

ধর্মীয় সম্প্রীতি,শান্তি, ও উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য আবারও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে সবার কাছে দোয়া প্রার্থনা করেন ইঞ্জি. মো. আবদুস সবুর।

এসময় দাউদকান্দি-তিতাস উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com