1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

‘ইসি গঠন আইন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে বিএনপি’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠন আইন নিয়ে বিএনপি বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

সোমবার সকালে ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বকশিবাজার নবকুমার ইনস্টিটিউট প্রাঙ্গণে শহীদ মতিউর রহমানের স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি।

হানিফ আরও বলেন, বিএনপি দেশে সুষ্ঠু রাজনীতির চর্চা চায় না। বিএনপি নিজেরাও জানে না, তারা কখন কী চায়। নির্বাচন কমিশন আইন ইস্যুতে সরকারকে বিব্রত করাই বিএনপির লক্ষ্য।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, সপ্তাহখানেক আগেও বিএনপি বলেছিল, সরকার চাইলে এই অধিবেশনেই আইন পাস করতে পারে। এখন আইনমন্ত্রী যখন সংসদে আইন তুললেন, তখন বললেন তড়িঘড়ি করা হয়েছে।

একই অনুষ্ঠানে উপস্থিত অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন আইনের দাবিতে বিএনপি মাঠে আন্দোলনের চেষ্টা করেছিল। তখন কেউ কেউ বলেছিল, তিনদিনে আইন প্রণয়ন করা সম্ভব। এর যখনই আইন সংসদে তোলা হলো, তারপরই তাদের ভাষার পরিবর্তন হয়ে গেল।

তিনি বলেন, নির্বাচন কমিশন আইন ইস্যুতে বিএনপির ভাষার পরিবর্তনে বোঝা যায়, তারা সুষ্ঠু পরিবেশে নির্বাচন চায় না।

বিএনপি নির্বাচন ব্যবস্থা পঙ্গু করে দিতে চায় জানিয়ে কামরুল ইসলাম বলেন, ৬৯’এর গণঅভ্যুত্থান ও একাত্তরে যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল, আজও সেই অপশক্তির বিরুদ্ধে লড়াই করতে হচ্ছে। এখনো সব অগ্রযাত্রা তারা বাধাগ্রস্ত করতে চায়, নির্বাচন ব্যবস্থা পঙ্গু করে দিতে চায় তারা।

এর আগে স্বাধীনতার ৫০ বছর পর রবিবার (২৩ জানুয়ারি) সংসদে উঠেছে নির্বাচন কমিশন গঠনে একটি স্বতন্ত্র আইন প্রণয়নের প্রস্তাব। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ জাতীয় সংসদের ১৬তম অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক।

নিয়ম অনুযায়ী এই বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য পাঠানো হয় সংসদীয় স্থায়ী কমিটির কাছে। কিন্তু আইনটি উত্থাপনের পরপরই এর বিরোধিতা করেন বিএনপির সংসদ সদস্যরা। তাদের দাবি, এই আইনে হবে না সুখকর কিছু! রাজনৈতিক দল এবং সুশীল সমাজের যে প্রত্যাশা, তা এই আইনটির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com