1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ই-ভ্যালির সিইও রাসেলের বাড়ির সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন গ্রেপ্তারের পর তার বাড়ির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ভুক্তভোগীরা। যারা প্রতিষ্ঠানটিতে বিপুল অর্থ বিনিয়োগ করেছিলেন।

এ সময় ২০-২৫ জন বিনিয়োগকারী বিক্ষোভ করেন। তারা বলছেন, তাদের একেকজন প্রায় আট থেকে ২০ লাখ টাকা বিনিয়োগ করেছিলেন প্রতিষ্ঠানটিতে।
এর আগে বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে র‌্যাব সদরদপ্তরের গোয়েন্দা দল ও র‌্যাব-২ রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাড়িতে অভিযান চালায়। প্রায় দুই ঘণ্টার অভিযান শেষে গুলশান থানায় একজন ভুক্তভোগীর মামলা গ্রেপ্তার দেখিয়ে রাসেল ও শামীমাকে র‌্যাব সদরদপ্তরে নেওয়া হয়। গ্রেপ্তারের পর তাৎক্ষণিক র‌্যাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কেউ কথা বলেননি।

ভুক্তভোগীরা বলছেন, ইভ্যালিতে বিনিয়োগের পর তাদের কয়েক মাস সময় দেওয়া হয়েছিল। কিন্তু পণ্য কিংবা টাকা কোনোটিই ফেরত দেওয়া হয়নি। অনেকে পরিবার থেকে টাকা নিয়ে আবার অনেকে জমি-জমা ও স্বর্ণালংকার বন্ধক রেখে এখানে বিনিয়োগ করেছিলেন। রাসেলের গ্রেপ্তারে টাকা ও পণ্য ফিরে পাওয়া অনিশ্চিয়তায় পড়ে গেছে বলে মনে করছেন তারা।

র‌্যাব সূত্র বলছে, আজ ভোরে একজন ভুক্তভোগী যখন থানায় মামলা করেন এরপর থেকেই তারা ইভ্যালির অনেককে নজরদারিতে রেখেছিলেন। এই তালিকায় রাসেল, তার স্ত্রী ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিন ছাড়াও অন্যান্য কর্মকর্তা রয়েছেন।

গুলশান থানায় আরিফ বাকের নামে একজন ভুক্তভোগী মামলার এজাহারে উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্লাটফর্মে তিন লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।

বহুল আলোচিত-সমালোচিত এই প্রতিষ্ঠানটি গ্রাহক ও মার্চেন্টদের কাছে দেনার পরিমাণ ৪০৩ কোটি টাকা। আর ইভ্যালির চলতি সম্পদের পরিমাণ মাত্র ৬৫ কোটি টাকা। ৩৩৮ কোটি টাকাই কোম্পানির কাছে নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com