1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঈদযাত্রায় আড়াই কোটি মানুষের চাপ সামাল দেওয়া বড় চ্যালেঞ্জ: সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ৮৯ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : কোরবানির ঈদকে সামনে রেখে সড়কে একসঙ্গে বিপুল মানুষের চাপ সামাল দেওয়া সরকারের জন্য বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।
শুক্রবার (২২ মে) দুপুরে কুমিল্লা শিল্পকলা একাডেমির সামনে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের উদ্যোগে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, ঈদ উপলক্ষে বর্তমানে প্রায় দেড় কোটি মানুষ ঘরমুখো যাত্রায় সড়ক ব্যবহার করছে। এর সঙ্গে কোরবানির জন্য প্রায় এক কোটি পশু পরিবহন যুক্ত হওয়ায় মাত্র তিন থেকে চার দিনের মধ্যে প্রায় আড়াই কোটি মানুষের যাতায়াত নির্বিঘ্ন রাখা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সঙ্গে একাধিক বৈঠক করা হয়েছে। বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগও নেওয়া হয়েছে। তবে বিদ্যমান অবকাঠামো ও যানবাহনের সীমাবদ্ধতার কারণে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা কঠিন বলেও স্বীকার করেন তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সবচেয়ে বেশি যানবাহনের চাপ থাকায় এটিকে ১০ লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, মূল লেনের পাশাপাশি সার্ভিস লেনও থাকবে এবং প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক প্রস্তুতি চলছে।
মন্ত্রী আরও জানান, জাতীয় মহাসড়ক উন্নয়নের মহাপরিকল্পনার আওতায় ২০৩১ সালের মধ্যে প্রায় ৪০০ কিলোমিটার সড়ক ৮ লেনে উন্নীত করা হবে। এছাড়া প্রায় ৬০০ কিলোমিটার সড়ক ৬ লেনে এবং প্রায় ১ হাজার কিলোমিটার সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে।
এর আগে কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমির হলরুমে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহতদের পরিবারের সদস্যদের মাঝে মোট ৪ কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী, বিআরটিএ চেয়ারম্যান মো. হাবীবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com