1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ঈদুল আযহা উপলক্ষে দাউদকান্দি-মেঘনাবাসীকে ড. খন্দকার মোশাররফের শুভেচ্ছা, সম্প্রীতি ও মানবকল্যাণে কাজ করার আহ্বান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ মে, ২০২৬
  • ৮৪ বার দেখা হয়েছে

এস এম শাহ্ জালাল সাইফুল,দাউদকান্দি কুমিল্লা :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসনের জনগণ, দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
বুধবার (২৭ মে) এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা, মানবিকতা ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক অনন্য শিক্ষা বহন করে। হযরত ইব্রাহিম (আ.)-এর আত্মত্যাগের মহান আদর্শ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, নৈতিকতা ও দায়িত্ববোধ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কোরবানির প্রকৃত শিক্ষা কেবল পশু জবাইয়ের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং আত্মশুদ্ধি, আত্মসংযম এবং সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই এর প্রকৃত তাৎপর্য নিহিত। তিনি ঈদের আনন্দ সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা দাউদকান্দি ও মেঘনা উপজেলার জনগণের প্রতি স্বাস্থ্যবিধি অনুসরণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার আহ্বান জানিয়ে বলেন, একটি সুন্দর, মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের মধ্যেও ঈদের শিক্ষা আমাদের নতুন শক্তি ও প্রেরণা জোগাবে। ত্যাগ ও মানবতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করাই হোক সবার অঙ্গীকার।
শুভেচ্ছা বার্তার শেষে সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন মহান আল্লাহর দরবারে দেশবাসীর সুস্বাস্থ্য, শান্তি, সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ কামনা করেন এবং সবাইকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com