1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

উত্তেজনার পর কূটনীতিতে ফেরত ইরান–সৌদি: যুদ্ধবিরতির পর প্রথম ফোনালাপ, ইসলামাবাদে সংলাপ আজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর আঞ্চলিক উত্তেজনা প্রশমনে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। বিষয়টি নিশ্চিত করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়।
ফোনালাপে মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনা, উত্তেজনা কমানোর উপায় এবং চলমান পরিস্থিতির সামগ্রিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরান পাল্টা প্রতিক্রিয়ায় সৌদিসহ উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক ও পরবর্তীতে বাণিজ্যিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়। এতে অঞ্চলজুড়ে চরম উত্তেজনা সৃষ্টি হয়।
তবে বুধবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর পরিস্থিতি নতুন মোড় নেয়। উভয় দেশই আলোচনায় বসতে সম্মত হয়েছে।
এই প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। এতে অংশ নিতে আজ বৃহস্পতিবার রাতে ইরানি প্রতিনিধিদল রওনা দিচ্ছে বলে জানিয়েছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, কূটনৈতিক উদ্যোগকে ব্যাহত করতে ইসরায়েল বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে, ফলে সংলাপ নিয়ে ইরানি জনগণের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। তবুও পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের আমন্ত্রণে ইরানের প্রস্তাবিত ১০ দফার ভিত্তিতে এই আলোচনা অনুষ্ঠিত হবে।
বিশ্লেষকদের মতে, চলমান এই সংলাপ মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com