1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

উন্নয়ন প্রকল্পে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ নয়’

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৮ মে, ২০২১
  • ৯৫২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় এমন নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

আসন্ন ২০২১-২২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিতে এনইসি সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন। এছাড়া সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকেও কয়েকজন মন্ত্রী ও সচিব বৈঠকে সংযুক্ত হন।

সভা শেষে দুপুরে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী ঢালাওভাবে বিদেশি পরামর্শক নিয়োগ না দেওয়ার কথা বলেছেন। পরামর্শক যতখানি দরকার ততটাই নেওয়া হবে। ঢালাওভাবে নয়। চোখবন্ধ করে পরামর্শক নেওয়া যাবে না। যাচাই-বাছাই করে প্রয়োজনের তাগিদেই কেবল পরামর্শক নিয়োগ দিতে হবে।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী করোনায় ক্ষতিগ্রস্ত প্রকল্পগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে দ্রুততার সঙ্গে শেষ করতে বলেছেন। এর মধ্যে জনসম্পৃক্ত প্রকল্পগুলোর দিকে তিনি বিশেষ নজর দিতে বলেছেন। গবেষণার ওপর গুরুত্ব দিয়েছেন।

পরিকল্পনামন্ত্রী জানান, গবেষণার জন্য আলাদা বরাদ্দ রাখার নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com