1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

উবারে মিলছে অটোরিকশা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১০৩৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:রাইড শেয়ারিং সার্ভিস উবার রাজধানী ঢাকায় তাদের সেবা তালিকায় সিএনজিচালিত অটোরিকশা অন্তর্ভুক্ত করেছে।
ব্যবহারকারীরা জানিয়েছেন, আজ সোমবার উবার অ্যাপ ব্যবহার করে গিয়ে ব্যবহারকারীরা গন্তব্য বেছে নেয়ার পরে নিয়মিত বাহন হিসেবে উবারএক্স, প্রিমিয়ার, মোটো, উবারএক্সএল এর পাশাপাশি নতুন বিকল্প ‘সিএনজি’ দেখতে পাচ্ছেন। এর আগে, ২০১৯ সালে উবার চট্টগ্রামে প্রথম সিএনজিচালিত অটোরিকশা তাদের সেবায় অন্তর্ভুক্ত করে।

রাইড শেয়ারিং সার্ভিস চালু হওয়ার পর সিএনজিচালিত অটোরিকশা মালিক ও চালকদের একটি অংশ যাত্রী কমে যাওয়ার কথা উল্লেখ করে রাইড শেয়ারিং সেবায় যোগ দেয়ার চেষ্টা করে আসছেন।

উল্লেখ্য, উবার হলো মোবাইল স্মার্টফোনের অ্যাপ-ভিত্তিক পরিবহন সেবার নেটওয়ার্ক। যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পরিবহন নেটওয়ার্ক কোম্পানি উবারের কোন নিজস্ব গাড়ি নেই। উবারের কিছু নির্ণায়ক যোগ্যতা পূরণ করে ব্যক্তিগত গাড়ি আছে এমন যে কোন ব্যক্তিই উবার টিমের সঙ্গে যুক্ত হতে পারেন।

এই নেটওয়ার্কের মাধ্যমে একজন চালক ও যাত্রী নিজেদের মধ্যে যোগাযোগ করে নিতে পারেন। উবারের ফ্রি অ্যাপটির মাধ্যমে একজন যাত্রী নিজের অবস্থান জানিয়ে একটি গাড়ি ডেকে আনতে পারেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com