1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এক ওভারে জোড়া শিকার তাসকিনের

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইয়ানেমান মালানকে শরিফুল ফিরিয়েছিলেন আগেই। তবে অন্য পাশে কাইল ভেরেইনা ঠিকই অস্বস্তি বাড়াচ্ছিলেন বাংলাদেশের। সেই ভেরেইনাকে ফেরালেন তাসকিন। থামলেন না সেখানেই। এরপর এইডেন মার্করামকে ফিরিয়ে দলকে রীতিমতো চালকের আসনেই এনে দিলেন তিনি।

ভেরেইনা শুরু থেকেই ছিলেন সাবলীল। দুই চার আর এক ছক্কায় ২৫ বলে করেছিলেন ২১ রান। তাতে শুরুর স্বস্তিটা উবে যেতে শুরু করেছিল বাংলাদেশ শিবির থেকে।

তবে এরপরই তাসকিন এলেন দৃশ্যপটে। নবম ওভারের প্রথম বলটা করলেন অফস্টাম্পে। আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে লাইন মিস করে বসেন ভেরেইনা। এলবিডব্লিউর জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার।

পরের সাফল্যের জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হলো মাত্র ২ বল। সে ওভারের চতুর্থ বলটা অফ স্টাম্পের অনেক বাইরে করেছিলেন তাসকিন। সেটাই তাড়া করতে চেয়েছিলেন মার্করাম। যেমনটা চেয়েছিলেন, তা হয়নি আদৌ। বলটা গিয়ে জমা পড়ে পয়েন্টে থাকা মিরাজের হাতে। ৩৬ রানে তিন উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com