1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এক সপ্তাহে করোনা সংক্রমণ বেড়েছে ৬০ শতাংশ: স্বাস্থ্য অধিদপ্তর

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৩৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার আগের সপ্তাহের তুলনায় গত এক সপ্তাহে ৬০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক রোবেদ আমিন। আজ রোববার দুপুরে অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

রোবেদ আমিন বলেন, দেশে করোনা সংক্রমণের হার গত ২০ ডিসেম্বর থেকে বাড়তে শুরু করে। ২৭ ডিসেম্বর থেকে সংক্রমণ ২ শতাংশ পার হয়ে যায়। দীর্ঘ সময় ধরে এ হার দুইয়ের নিচে বা কখনও একের নিচেও চলে গেছে।

তিনি আরও বলেন, নভেম্বরে দেশে করোনা শনাক্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৪৫। ডিসেম্বরে তা বেড়ে দাঁড়ায় ৯ হাজার ২৫৫-তে। করোনা শনাক্তের সংখ্যা বাড়তে থাকে গত ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে। শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পঞ্চাশোর্ধ্বর সংখ্যা অনেক বেশি। তবে ৪১ থেকে ৫০ বছর বয়সী মানুষের মধ্যে মৃত্যুর হার ১১ শতাংশ।

ব্রিফিংয়ে ওমিক্রন নিয়ে সাম্প্রতিক কিছু গবেষণার তথ্য তুলে ধরেন রোবেদ আমিন। তিনি বলেন, আশার কথা হলো- ওমিক্রনে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ভীষণভাবে আক্রান্ত হয়ে যাওয়ার সংখ্যা কম। তবে এ নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সবার জন্য মাস্ক পরিধান করার কোনো বিকল্প নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com