1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এটা গরীব মারার বাজেট: রিজভী

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২১২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনগণের জানাজা করার জন্য প্রস্তাবিত বাজেট দেয়া হয়েছে দাবি করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এ বাজেট গরীব মানুষের গলায় ছুরি মারার বাজেট। জনগণের রক্ত চুষে নেওয়ার বাজেট। শুক্রবার দুপুরে নয়াপল্টনে জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর পূর্ব ছাত্রদল আয়োজিত তবারক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, অনেকে বলেছেন-প্রস্তাবিত বাজেট জনগণের স্বার্থ রক্ষায় নয়, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বাজেট। আমি বলতে চাই- এই বাজেট ব্যবসায়ীদের স্বার্থে নয়, আওয়ামী লীগের লুটেরা ব্যবসায়ীদের স্বার্থে এই বাজেট দেওয়া হয়েছে। সামগ্রিকভাবে পানের দোকান থেকে শুরু করে সত্যিকারের ব্যবসায়ীদের কোনো স্বার্থ রক্ষা এ বাজেট দিয়ে হবে না। রুহুল কবির রিজভী বলেন, এ সরকারের বাজেট দেওয়ার কোনো অধিকার নেই। জনগণের ম্যান্ডেট নিয়ে এই পার্লামেন্ট গঠিত হয়নি। এই পার্লামেন্ট জনগণের ভোটে নির্বাচিত কোনো পার্লামেন্ট নয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে আগের রাতে ভোট ডাকাতি করে এরা জোর করে ক্ষমতা ধরে রেখেছে। তাই জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনো অধিকার তাদের নেই।

অর্থমন্ত্রী বলেছেন-প্রস্তাবিত বাজেটে কর্মসংস্থান সৃষ্টি হবে। আমি অর্থমন্ত্রীর উদ্দেশ্যে বলতে চাই-এই বাজেট মহা জালিয়াতির বাজেট, এই বাজেট দিয়ে কোনো কর্মসংস্থান সৃষ্টি হবে না, আরও লক্ষ লক্ষ বেকার সৃষ্টি হবে। ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের সভাপতি খালিদ হাসান জ্যাকির সভাপতিত্বে ও সদস্য সচিব আল আমীনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব রফিকুল আলম মজনু, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রবিউল আলম রবি, যুবদল নেতা গোলাম মাওলা শাহীন, ছাত্রদল সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাঈফ মাহমুদ জুয়েল প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com