1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এবার প্রার্থিতা হারালেন আ.লীগের এনামুল হক

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২৪৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় দিয়েছেন।

বাবুলের বিরুদ্ধে এই আপিল করেন একই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) প্রার্থী সুকৃতি কুমার মন্ডল। এর মাধ্যমে প্রার্থিতার বৈধতা হারালেন এনামুল।

তবে ইসির এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যেতে পারবেন এনামুল হক বাবুল।

এর আগে এনামুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। এবারও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন রনজিত। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে ঋণখেলাপি হওয়ার অভিযোগ করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com