1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চান ইসরায়েলি নেতা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ইসরায়েলের বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিড ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার দাবি তুলেছেন। তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে তাগিদ দেন। বুধবার (২২ মে) ইউরোপের তিন দেশ নরওয়ে, আয়ারল্যান্ড, স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি এ দাবি করেন।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইয়েশ আতিদ পার্টির নেতা ইয়ার লাপিড। গত বছর গাজা যুদ্ধ শুরুর পর থেকে তিনি নেতানিয়াহুর সমালোচনায় সরব।

বুধবার তিনি বলেন, নেতানিয়াহুর ঘোষণা করা উচিত যে, কিছু শর্ত এবং নির্দিষ্ট গ্যারান্টির অধীনে তিনি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে গ্রহণ করতে ইচ্ছুক। (শর্তের একটি হচ্ছে) নতুন সেই রাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যোগদান করবে।

তবে লাপিড শর্তাবলি বা গ্যারান্টি বা প্রস্তাবিত ফিলিস্তিন রাষ্ট্র থেকে সহযোগিতার প্রকৃতি সম্পর্কে সংবাদ সম্মেলনে বিস্তারিত বলতে চাননি।

এ সময় তিনি আরও জানান, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে নেতানিয়াহুকে বাধা দিচ্ছেন জাতীয় নিরাপত্তামন্ত্রী বেন গভির। উগ্রপন্থি এ মন্ত্রী সরকারকে তা করতে দিচ্ছেন না।

লাপিড বলেন, এই সরকারকে দিয়ে সমস্যা সমাধান হবে না। আমাদের নেতানিয়াহু সরকারকে বাড়িতে পাঠাতে হবে এবং একটি কার্যকরী সরকার গঠন করতে হবে।

এর আগেও বিভিন্ন সময় বিরোধীদলীয় নেতা অভিযোগ করেন, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত সমাধানে নেতানিয়াহু সরকার ব্যর্থ।

ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার জন্য তিনি সরাসরি নেতানিয়াহুকে দায়ী করেন। এ জন্য তিনি নেতানিয়াহু সরকারের পদত্যাগ দাবি করে আসছেন।

বিরোধী দল থেকে ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি উঠলেও এ ব্যাপারে কঠোর ইসরায়েল সরকার। বুধবার ইউরোপের তিন দেশ নরওয়ে, স্পেন ও আয়ারল্যান্ড থেকে ঘোষণা আসার সঙ্গে সঙ্গে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ আয়ারল্যান্ড ও নরওয়েতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরায়েলে ফিরে যাওয়ার নির্দেশ দেন। ইউরোপের তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ভালো করেনি বলেও হুংকার দেন।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আজ ফিলিস্তিনিদের এবং সমগ্র বিশ্বের কাছে একটি বার্তা পাঠাতে চায়, তারা সন্ত্রাসবাদকে মূল্যায়ন করে।

ইসরায়েল বলেছে, ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি ‘চরমপন্থা ও অস্থিতিশীলতাকে ইন্ধন দেবে’ এবং তাদের এ কাজ হামাসের হাতে দাবার গুটি তুলে দেবে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, হামাস ইহুদিদের ওপর গণহত্যা চালানোর পরেও, হামাসের দ্বারা যৌন অপরাধ বিশ্ব প্রত্যক্ষ করার পরও দেশগুলো ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে হামাস ও ইরানকে পুরস্কৃত করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com