1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এমন নির্বাচন করব, অনুকরণীয় হয়ে থাকবে : ইসি আহসান হাবিব

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ২৬০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনালের (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, অতীতকে পরিবর্তন করা যায় না। কিন্তু অতীত থেকে শিক্ষা নিয়ে এমন একটা নির্বাচন করবো, ভবিষ্যত প্রজন্মের জন্য, ভবিষ্যত সকল নির্বাচনের জন্য এটা যেন অনুকরণীয় হয়ে থাকে।

রবিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার আরও বলেন, কোন দল নির্বাচনে আসলো না আসলো- এটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। এটা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে না।

তিনি বলেন, এখনও আমি মনে প্রাণে চাই সব দল নির্বাচনে অংশগ্রহণ করুক। উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিক। বড় বড় দল নির্বাচনে অংশ নিয়ে একটা ব্যালান্স হয়। নির্বাচন কমিশনরে কাছে এখনও কেউ আসেনি। যদি কেউ আসে, তখন নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে- কশিমন আন্তরিক।

নির্বাচনে ভোটার আসবে কিনা জানতে চাইলে তিনি বলেন, নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করার দায়িত্ব প্রার্থীদের। আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হচ্ছে ভোটারদের নিরাপত্তা দেওয়া। তারা যাতে কেন্দ্রে গিয়ে নিজের ভোটটা দিতে পারে এবং ভোট দিয়ে বাড়ি ফিরতে পারে সেই ব্যবস্থা করা।

এর আগে, জেলা প্রশাসনের হলরুমে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলার নির্বাচন সংশ্লিষ্টদের নিয়ে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনালের (অব.) মো. আহসান হাবিব খান।

বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর সভাপতিত্বে সভায় বরিশাল রেঞ্জ ডিআইজি মো. জামিল হাসান, পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম ও জেলা প্রশাসক শহিদুল ইসলামসহ বিভাগীয় ও ৩ জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com