1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এরশাদের সমালোচনা না করার অনুরোধ বিদিশার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২
  • ২৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদের সমালোচনা না করার অনুরোধ জানিয়েছেন বিদিশা সিদ্দিক। তিনি বলেন, নতুন প্রজন্মের হিংসাত্মক রাজনীতি পরিহার করা উচিৎ।

আজ রবিবার (২৬ জুন) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিদিশার নেতৃত্বাধীন জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার উদ্যোগে ‘পদ্মা সেতু আমাদের অর্জন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিদিশা বলেন, স্বপ্নের পদ্মা সেতু বাস্তবায়ন করে ১৮ কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, আমরা বিরোধী রাজনীতি করি ভোটের জন্য, কিন্তু প্রধানমন্ত্রী বাংলাদেশের ১৮ কোটি মানুষের জন্য যা করলেন তা বাঙালি জাতি হাজার বছর মনে রাখবে।

এসময় পদ্মা সেতু নিয়ে সকল রাজনৈতিক দলগুলোকে রাজনীতি না করার অনুরোধ জানান বিদিশা এরশাদ।

অনুষ্ঠানে জাতীয় পার্টির সাবেক নির্বাহী কমিটির সদস্য মেজবাউল ইসলাম লাভলু, নারী উদ্যোক্তাদের কমিউনিটি পৃষ্ঠপোষক ব্রান্ড সুন্দরেষুর সিইও ফরাজী মোস্তাক নান্নুসহ ১০-১৫ জন নেতাকর্মী বিদিশা এরশাদকে ফুল দিয়ে জাতীয় পার্টিতে যোগদান করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান দয়াল কুমার বড়ুয়া, জাতীয় পার্টির মুখপাত্র সাবেক এম পি জাফর ইকবাল সিদ্দিকিসহ অন্যান্যরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com