1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের মেয়েরা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের মেয়েরা মালয়েশিয়ার বিপক্ষে বড় জয় দিয়ে ইমার্জিং এশিয়া কাপ শুরু করেছিল। জুনিয়র টাইগ্রেসদের ১৪৮ রানের জবাবে মালয়েশিয়া ৮ উইকেটে মাত্র ৫১ রানেই থেমে যায়। এরপর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা। কিন্তু বৃষ্টির বাগড়ায় সেই ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে দুদলই পয়েন্ট ভাগাভাগি করে নেয়। তৃতীয় ম্যাচেও প্রকৃতির একই রূপ। এদিনও বৃষ্টিতে ভেসে গেছে ম্যাচটি, আরেকটি নিষ্পত্তিহীন ম্যাচের অর্ধেক পয়েন্ট নিয়ে সেমিফাইনালে ওঠে গেছে বাংলাদেশ।

শুক্রবার ছিল গ্রুপপর্বে জুনিয়র টাইগ্রেসদের তৃতীয় ও শেষ ম্যাচ। কিন্তু বৃষ্টির কারণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষের ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি। তবে দীর্ঘ সময় ধরে খেলা শুরুর জন্য অপেক্ষায় ছিলেন ম্যাচ অফিসিয়ালরা।

এর আগে বুধবার (১৪ জুন) শ্রীলঙ্কার বিপক্ষে ‌‌‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ ছিল। কিন্তু সেদিনও বৃষ্টির কারণে খেলা হয়নি। ৩ ম্যাচ শেষে ‘বি’ গ্রুপে বাংলাদেশের পয়েন্ট ৪। সমান পয়েন্ট পেয়েছে শ্রীলঙ্কার মেয়েরাও। তবে রান রেটে এগিয়ে থাকায় গ্রুপসেরা হয়েই বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।

মালয়েশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল বাংলাদেশ। পরবর্তীতে অবশ্য মুর্শিদা খাতুনের দারুণ এক ফিফটিতে ঘুরে দাঁড়ায় লতা মন্ডলের দল। নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লক্ষ্যটা খুব বড় না হলেও বোলারদের কল্যাণে জুনিয়র টাইগ্রেসরা শেষ পর্যন্ত সহজ জয় পায়।

সোমবার (১৯ জুন) দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপের রানার্স-আপ দলের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ওই গ্রুপে সমান তিন পয়েন্ট করে টেবিলের এক ও দুইয়ে যথাক্রমে অবস্থান করছে ভারত এবং পাকিস্তান ‌‌‘এ’ দল। তাদের সামনে আরও একটি করে ম্যাচ রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com