1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এশিয়া কাপ : আফগানিস্তানকে ১০৬ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ আগস্ট, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এশিয়া কাপের ‘বি’ গ্রুপকে বলা হচ্ছে ডেথ গ্রুপ। শুরুটাও হতে যাচ্ছে সেরকমই। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তান অধিনায়ক ব্যাট করার আমন্ত্রণ জানায় শ্রীলঙ্কাকে।

ব্যাট করতে নেমে মাত্র ১০৫ রান তুলতে পেরেছে লঙ্কানরা। শেষ করতে পারেনি কুড়ি ওভারও।

প্রথম ওভারেই দুই উইকেট হারিয়ে বসে শ্রীলঙ্কা। ফজল হক ফারুকির ওভারের পঞ্চম বলে ওপেনার কুশল মেন্ডিস (২) এলবিডব্লু হলে রিভিউতে জিতে যান ফারুকি।

পরের বলে চারিথ আসিলাঙ্কা এলবিডব্লু হলে আর রিভিউ নিতেও হয়নি।

এরপর নাভিন উল হকের করা ম্যাচের দ্বিতীয় ওভারের শেষ বলে আরেক ওপেনার পাথুম নিশাঙ্কা ক্যাচ তুলে দেন উইকেট রক্ষক রহমানউল্লাহ গুরবাজের হাতে।

দুই ওভারে মাত্র ৫ রানে ৩ উইকেট হারানোর পর ধানুষ্কা গুনাথিলাকা ও ভানুকা রাজাপাকসার জুটিতে কিছুটা ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। তবে সেটা স্থায়ী হয়নি বেশিক্ষণ।

দুজনের ৪৪ রানের জুটি ভাঙে ১৭ (১৭) রান করা গুনাথিলাকার বিদায়ে। গুনাথিলাকাকে ফেরান মুজিব উর রহমান। এরপর ওয়ানিন্দু হাসারাঙ্গাকেও ২ রানে বিদায় করেন মুজিব।

দলের বিপাকে অধিনায়ক দাসুন শানাকা হাল ধরতে পারেননি, রানের খাতা খোলার আগেই ফিরতে হয় মোহাম্মদ নবীর বলে ক্যাচ দিয়ে।

দ্রুত রান তুলতে থাকা রাজাপাকসার বিদায় হয় ২৯ বলে ৩৮ রান করে রান আউট হয়ে। এরপর দলের হাল ধরতে ব্যর্থ হয় বাকি ব্যাটাররা। শেষ দিকে চামিকা করুণারত্নে ৩১ (৩৮) রানের ইনিংসটা না খেললে একশ রানের আগে গুটিয়ে যেত শ্রীলঙ্কা। ১৯ ওভার ৪ বলে শেষ হয়েছে শ্রীলঙ্কার ইনিংস।

আফগানিস্তানের পক্ষে ৩টি করে উইকেট নেন ফজল হক ফারুকি। ২টি করে উইকেট নেন মুজিব উর রহমান ও মোহাম্মদ নবী। ১ উইকেট নেন নাভিন উল হক।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com