1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

এ মুহূর্তে লকডাউনের পরিকল্পনা নেই: স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ২৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এ মুহূর্তে লকডাউনের কোনো পরিকল্পনা নেই জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে করোনা পরিস্থিতি এখনো ভালো। যদি আক্রান্তের হার অতিমাত্রায় বেড়ে যায় তাহলে আবারো লকডাউনের চিন্তা ভাবনা মাথায় রাখতে হবে।

শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ নার্সিং কলেজ মিলনায়তনে বুস্টার ডোজ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

জাহিদ মালেক বলেন, বুস্টার ডোজের পাশাপাশি এরই মধ্যে ওয়ার্ড পর্যায়ে গণটিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা আছে। টিকা দেওয়ার জন্য আরও ছয় কোটি নতুন সিরিঞ্জ চীন থেকে আমদানি করা হয়েছে।

তিনি বলেন, ওমিক্রনের হানা থেকে অন্যান্য দেশের থেকে বাংলাদেশের অবস্থা ভালো। যদি সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন তাহলে ভালোই থাকবো ইনশাআল্লাহ।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এরই মধ্যে প্রতিষেধক হিসেবে করোনার মুখে খাওয়ার ট্যাবলেট দেশের বাজারে এসেছে। তবে এ ট্যাবলেট টিকার বিকল্প নয়। করোনা আক্রান্ত মাঝামাঝি ব্যক্তি যাদের মৃদু সমস্যা আছে তারা এ ট্যাবলেট সেবন করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com