1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ওমানে যে কারণে বাংলাদেশের নারী এমপি আটক, পরে মুক্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩
  • ১৫৫ বার দেখা হয়েছে

জানা যায়, বাংলাদেশ দূতাবাস বিষয়টি নিয়ে ওমানের পুলিশের সঙ্গে আলোচনার পর মুচলেকায় ছেড়ে দেয় খাদিজাতুল আনেয়ারকে।

মঙ্গলবার (১ আগস্ট) ওমানে পৌঁছান খাদিজাতুল আনোয়ার। ওইদিন রাতে ওমানের রাজধানী মাসকাটের হাফফা হাউজ হোটেলে রাজনৈতিক সভায় যোগ দিয়েছিলেন তিনি। বুধবার (২ আগস্ট) বিকেলে বিষয়টি বাংলাদেশি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা ও মাসকাটের একাধিক কূটনৈতিক সূত্র।

খাদিজাতুল আনোয়ারের ওমানে আটক ও ছাড়া পাওয়ার ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, বিষয়টি আমরা জানি না। কোনো সংসদ সদস্য ব্যক্তিবিশেষ যদি যান, সেটা ব্যক্তিগত উদ্যোগে। আমরা কাউকে সরকারিভাবে পাঠাইনি। আপনার কাছ থেকে শুনলাম এটা। আমরা এগুলো জানি না, উই ডোন্ট নো।

খাদিজাতুল আনোয়ার চট্টগ্রামের ফটিকছড়ির সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মেয়ে। বাংলাদেশ আওয়ামী লীগ থেকে একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হন। তিনি শপথ নেন ২০১৯ সালের ২০ ফেব্রুয়ারি।

এদিকে ওমানের কূটনৈতিক ও বাংলাদেশ কমিউনিটি সূত্রে জানা যায়, দেশটিতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সদস্যদের সঙ্গে খাদিজাতুল আনোয়ারের সভাটি স্থানীয় পুলিশি বাধার কারণে শেষ হতে পারেনি। সভাটি অনুমতি না নিয়ে আয়োজন করা হয়েছিল বলে পুলিশ বন্ধ করে দেয় তা। এমনকি সেখান থেকে আটক করা হয় কয়েকজনকে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কোনো সভা-সমাবেশ করতে হলে দেশটির নাগরিকদের পুলিশের কাছ থেকে অনুমতি নেয়া বাধ্যতামূলক। আর বিদেশিদের সভা করতে হলে বিষয়টি বিশেষ সতর্কতার সঙ্গে বিবেচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com