1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

ওয়ানডেতে ৪৯৮ রান তুলে ইংল্যান্ডের বিশ্বরেকর্ড

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫৩২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ওয়ানডেতে দলীয় সর্বোচ্চ রানের নতুন বিশ্বরেকর্ড গড়েছে ইংল্যান্ড। শুক্রবার নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ৪ উইকেটে ৪৯৮ রান সংগ্রহ করে উইয়ন মরগানের দল। সেঞ্চুরি করেন ফিল সল্ট, ডেভিড মালান ও জস বাটলার।

ওপেনার ফিল সল্ট ৯৩ বলে ১২২, ডেভিড মালান করেন ১০৯ বলে ১২৫ রান। মাত্র ৭০ বলে ৭ বাউন্ডারি ও ১৪ ছক্কায় ১৬২ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাটলার। লিয়াম লিভিংস্টোনের ব্যাট থেকে আসে ২২ বলে ৬৬*!

নিজেদের রেকর্ডই পেছনে ফেলেছে ইংল্যান্ড। ২০১৮তে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪৮১ রান করেছিল তারা। ৫০ ওভারের ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ দলীয় ইনিংসও ইংল্যান্ডের। ২০১৬তে পাকিস্তানের বিপক্ষে ৪৪৪ রান তোলে বর্তমান চ্যাম্পিয়নরা।

অ্যামসটেলভিনে ইংল্যান্ড আজ যেসব রেকর্ড নতুন করে লিখেছে, সেগুলো দেখে নিন এক নজরে।

>>নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৯৮/৪ রান ওয়ানডেতে সর্বোচ্চ

>>নেদারল্যান্ডসের বিপক্ষে ইংল্যান্ডের করা ৪৯৮/৪ লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ রান

>>জস বাটলারের ৪৬ বলে সেঞ্চুরি ওয়ানডেতে ইংলিশ ব্যাটসম্যানদের মধ্যে দ্রুততম। আগের দুটো রেকর্ডও তার

>>বাটলারের ৬৫ বলে দেড়শ ইংল্যান্ডের হয়ে দ্রুততম, সব মিলিয়ে দ্বিতীয়

>>বাটলারের ১৬২* রান ইংলিশ উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ, আগের দুটি রেকর্ডও তার

>>এক ইনিংসে সর্বোচ্চ ২৬ ছক্কা, নিজেদের ২৫ ছক্কার রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড ইংল্যান্ডের

>>১৭ বলে লিয়াম লিভিংস্টোনের ফিফটি ইংল্যান্ডের হয়ে দ্রুততম

>>১৭ বলে লিভিংস্টোনের এই ফিফটি সব মিলিয়ে দ্বিতীয় দ্রুততম

>>এক ওভারে লিভিংস্টোনের ৩২ রান, ইংল্যান্ডের হয়ে এক ওভারে এতো রান নেওয়ার নজির নেই আর

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com