1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলছে বাস

লিটন মিয়া লাকু
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১
  • ৪৪৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ক‌রোনাভাইরাসের সংক্রম‌ণের হার বে‌ড়ে যাওয়ায় সরকার ঘো‌ষিত কঠোর লকডাউনেও ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে যাত্রীবা‌হী বাস ও ব‌্যক্তিগত গা‌ড়ি চলাচল কর‌ছে। এছাড়া ট্রাকে নিম্নআ‌য়ের মানুষজন যাতায়াত কর‌ছে। বৃ‌ষ্টি‌তে ভি‌জে মানুষ‌কে ট্রা‌কে যে‌তে দেখা গে‌ছে।

বৃহস্প‌তিবার (১ জুলাই ) সকালে মহাসড়‌কের টাঙ্গাই‌লের রাবনা বাইপাস, এলেঙ্গা বাসস্ট‌্যান্ড ও এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সড়‌কে বাস ও ব‌্যক্তিগত যানবাহন চলাচল কর‌তে দেখা গে‌ছে।

সরকার ঘো‌ষিত কঠোর লকডাউনে জরুরি সেবা ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধের নির্দেশনা রয়েছে। কিন্তু সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে স্বাভাবিক দিনের মতোই চলাচল করছে ব্যক্তিগত যানবাহন, বাস, ট্রাক ও পিকআপ। ত‌বে রা‌তের দি‌কে মহাসড়‌কে বাসের সংখ‌্যা বে‌শি ছিল। আর যে সকল বাস বি‌ভিন্ন গন্ত‌ব্যে যে‌তে ভো‌রে ঢাকা থে‌কে রওনা হ‌য়ে‌ছে সেগু‌লোও মহাসড়‌কে চলাচল কর‌তে দেখা গে‌ছে।

মহাসড়‌কে চলাচল করা চালকরা জানান, রা‌তে প্রশাস‌নের তেমন নজরদারি থা‌কে না। অনেক সময় মানবতার খাতিরে গা‌ড়ি ছে‌ড়ে দেয়। যে কার‌ণে রা‌তে প‌রিবহন চালা‌নো সু‌বিধা। ত‌বে দি‌নের বেলায় প্রশাস‌নের নজরদা‌রি বে‌শি থা‌কে। ফ‌লে জেল-জ‌রিমানার ভয় থা‌কে।

তারা আরো জানান, জী‌বিকার তা‌গি‌দে এভা‌বেই লু‌কোচু‌রি ক‌রে প‌রিবহন চলা‌তে হ‌বে। না হলে প‌রিবার নি‌য়ে না খে‌য়ে থাক‌তে হ‌বে।

তবে মহাসড়‌কে বাস চলাচল কর‌ছে না দাবি করে হাইওয়ে পুলিশের এলেঙ্গা ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত জানান, মহাসড়কে টহল জোরদার করা হয়েছে। চেকপোস্টগুলো থেকে নিয়মিতই এসব যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে আর কিছু গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com