1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কফিনবন্দী রানির চিরবিদায়ের যাত্রা শুরু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ২০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ গত বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। এরপর থেকে তার মরদেহ ছিল স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেলের বলরুমে। শেষবারের মতো নিজের এই পছন্দের বাসভবন সেখান থেকে রানির মরদেহবাহী কফিন গতকাল রবিবার যাত্রা শুরু করেছে; যা আগামী মঙ্গলবার লন্ডনে পৌঁছাবে। রাষ্ট্রীয় মর্যাদায় আগামী ১৯ সেপ্টেম্বর তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে।

ফরাসি বার্তা সংস্থা এএফপি বলেছে, বালমোরাল ক্যাসেল থেকে রানির কফিনবাহী গাড়ি ৬ ঘণ্টার যাত্রা শেষে স্কটিশ রাজধানী এডিনবার্গে পৌঁছানোর কথা। সাতটি গাড়ির বহর রানির স্কটিশ বাসভবনের সদর দরজা ছেড়েছে স্থানীয় সময় সকাল ১০টা ৭ মিনিটে।

এডিনবার্গের বালাটার গ্রামে যাবে রানিকে বহনকারী গাড়ি। এর মধ্য দিয়ে রানির চিরবিদায়ের যাত্রা শুরু হলো, যা আগামী ১৯ সেপ্টেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় অন্ত্যেষ্টিক্রিয়ার মাধ্যমে শেষ হবে।

বিবিসির খবরে বলা হয়েছে, শেষ বারের মতো রানিকে শ্রদ্ধা জানাতে সড়কে সড়কে মানুষের বিশাল সমাবেশ দেখা যায়। সড়কের দুই পাশে হাজার হাজার জনতা হাতে ফুল নিয়ে অশ্রুশিক্ত নয়নে রানির প্রতি শ্রদ্ধা জানান।

স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজিওন বলেছেন, রানি শেষ বারের মতো তার প্রিয় বালমোরাল ছেড়ে চলে গেলেন, এটি অত্যন্ত দুঃখজনক এবং মর্মান্তিক এক মুহূর্ত।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আজ, তিনি এডিনবার্গের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন, স্কটল্যান্ড অনন্য এক নারীকে শ্রদ্ধা জানাবে।’ সূত্র : বিবিসি, এএফপি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com