1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করতোয়া নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ তৈরী করে দীর্ঘদিন যাবৎ পারাপার হচ্ছে হাজার হাজার জনগণ !

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে

বগুড়া জেলা প্রতিনিধি : করতোয়া নদীর উপর দিয়ে বাঁশের ব্রিজ তৈরী করে দীর্ঘদিন যাবৎ পারাপার হচ্ছে হাজার হাজার জনগণ !

বগুড়া- ঢাকা বিশ্বরোড সংলগ্ন গ্রাম ইটালী। ইটালী গ্রাম বগুড়া জেলায় অন্তর্গত শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে অবস্থিত। এই গ্রামের পথ ধরে পূর্ব দিকে গেলে ১ কিলোমিটারের কম দুরত্বে করতোয়া নদী । করতোয়া নদী পার হলেই সীমাবাড়ি ইউনিয়ন ও সুঘাট ইউনিয়ন। বহুদিন ধরে এই তিন ইউনিয়নের জনগণ একটি ব্রীজের দাবী করে আসছে কিন্তু ব্রিজ তো আর ছেলের হাতের মোয়া না যে, দোকান থেকে কিনে আনবে ! তাই এলাকার জনগণ নিজেদের বাঁশ সংগ্রহ করে ব্রীজ তৈরী করে থাকে। কিন্তু এ ব্রীজের স্থায়ীত্বকাল মাত্র ১ বছর হয়ে থাকে। তারপরে বাঁশ পরিনত হয় শুকনা খড়ি। এবার 2024 এর গণঅভ্যুত্থানের পর সেখানে সিমেন্টের খুটি ব্যবহার করে ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে।
রবিবার ( ১২ জানুয়ারী) সকালে ব্রীজ উদ্যোক্তা মোঃ আজাহার আলী জামায়াত ইসলামের কয়েকজন নেতার কাছে এ ব্যাপারে জানান। মোঃ আজাহার আলী ৫নং ওয়ার্ড বিএনপির একজন সদস্য। জামায়াত ইসলামের তিন নেতা হলেন, খলিলূর রহমান, মিশকাত ও জাকির হোসেন আলাল। তারা জামায়াতের আমীর আলহাজ্ব দবিবুর রহমানের সাথে মোবাইলে কথা বলেন এবং তিনি ৪৬টি খুটির ব্যবস্থা করে দিবেন বলে জানিয়েছেন।
উক্ত ব্রীজ দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষের যাতায়াত । পতিত সরকারের নেতৃবৃন্দ বেশ কয়েকবার ব্রীজ পরিদর্শণ করেছেন এবং জানা গেছে এই ব্রীজের কথা বলে অনেকে ভোট নিয়ে বিজয়ী হয়েছেন। কিন্তু বারবার এলাকার জনগণ ধোকা খেয়েছেন। দেশের সকল রাজনৈতিক দল মিলে সরকারীভাবে এই ব্রীজটি করবেন বলে জানিয়েছেন এলাকার জণসাধারণ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com