1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করেছিল ধর্ষণের অভিযোগ, অবশেষে সেই অন্তঃসত্ত্বা কিশোরীর মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৫৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ করা অন্তঃসত্ত্বা কিশোরী কল্পনা ওরফে বৃষ্টি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। পুলিশ নিহতের মরদেহ সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার দুপুরে কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত আশিক পলাতক রয়েছেন।

নিহতের বাবা মোশারফ হোসেন, ফুফু খোদেজা বেগম, রেখা বেগমসহ পরিবার ও এলাকাবাসীরা জানায়, কিশোরগঞ্জের ভৈরবে আমলা পাড়া গ্রামের ভ্যানচালক মোশারফ হোসেনের কিশোরী কন্যা কল্পনা ওরফে বৃষ্টি (১৫) একই গ্রামের ছবির মিয়ার বাড়িতে গৃহকর্মীর কাজ করতো। এ সুবাধে পাশের ভাড়াটিয়া আশিক মিয়ার সঙ্গে কল্পনার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে আশিক বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার কল্পনাকে ধর্ষণ করেন। পরে সে গর্ভবতী হয়ে পড়ে। এঘটনা এলাকায় জানাজানি হলে কল্পনার পরিবার বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরেও বিচার পায়নি। গত ২৬ আগস্ট নিহত কল্পনা বাদী হয়ে আশিককে প্রধান অভিযুক্ত করে ৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

এদিকে, সোমবার গর্ভবতী কল্পনার প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩টার দিকে সে মারা যায়।

ভৈরব থানার পরিদর্শক (তদন্ত) কাজী মাহফুজ হাসান সিদ্দিকী কালের কণ্ঠকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণের করায় সে গর্ভবতী হয়ে পড়লে তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় আশিক। পরে ভিকটিম নিজে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে ১ জনকে গ্রেপ্তার করে আমরা আদালতে প্রেরণ করি।

তিনি আরো বলেন, গর্ভবতী কল্পনা চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় মরদেহের সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া মা ও শিশুর ডিএনএ পরীক্ষা করে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।তাছাড়া মামলার অন্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com