1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনায় ডা. আতিক উল্লাহ লেনিনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন ডা. আতিক উল্লাহ লেনিন। আজ রোববার (৮ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে রাজধানীর বারডেম হাসপাতাল নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৬ বছর। তিনি স্ত্রী (চিকিৎসক), সন্তান-সন্ততি, পরিবার-পরিজন ও বন্ধুসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ডা. আতিক উল্লাহ লেনিন রাজধানীর বারডেম হাসপাতালে কর্মরত ছিলেন।

তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তিনি ছিলেন শেবাচিম ২৫তম ব্যাচের শিক্ষার্থী।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) এই আজীবন সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী। এক শোকবার্তায় তাঁরা বলেন, বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন মরহুম ডা. আতিকুল্লাহ লেনিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

এ চর্ম রোগ বিশেষজ্ঞের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস অ্যান্ড রেস্পন্সিবিলিটিজ (এফডিএসআর)। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত প্রার্থনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে সংগঠনটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com