1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনায় আক্রান্ত মিথিলা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ জানুয়ারী, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : স্বামী সন্তানের পর করোনায় আক্রান্ত হলেন জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা। শুক্রবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। মিথিলা নিজেই শনিবার দুপুরে করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

করোনার বিষয়ে হয়ে মিথিলা বলেন, কয়েক দিন ধরেই আমার মধ্যে করোনার লক্ষণ ছিল। ফলে ৩-৪ দিন আগে করোনা পরীক্ষা করাই। তখন রিপোর্ট নেগেটিভ আসে। তবে বৃহস্পতিবার আবারও নমুনা পরীক্ষা করালে শুক্রবার বিকেলে করোনা পজিটিভ রিপোর্ট আসে। মিথিলা জানান, করোনায় আক্রান্ত হলেও এই মূহুর্তে তার তেমন কোনো সমস্যা হচ্ছে না তার। তবে তার হালকা ঠাণ্ডা ও কাশি আছে। দ্রুত করোনামুক্ত হওয়ার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন মিথিলা।

এর আগে নতুন বছরের প্রথম দিনই করোনায় আক্রান্ত হন দেশের জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী ও পিএইচডি গবেষক মিথিলার স্বামী ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ৫ জানুয়ারি মিথিলা-তাহসানের কন্যা আইরা তেহরীম খানেরও করোনা পজিটিভ আসে। করোনা টিকা নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com