1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনায় মৃত্যু ৬, আক্রান্ত ২৬৬ জন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ২৯৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৩৪ জনে। আজ বুধবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (চিফ কভিড ইউনিট) অধ্যাপক ডা. মো. ইউনুস স্বাক্ষরিত সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরো ২৬৬ জন। ফলে দেশে মোট করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ২১৪ জন। এর আগে গতকাল মঙ্গলবার (১৬ নভেম্বর) করোনায় মারা যান দুইজন। করোনা শনাক্ত হয় ২১৩ জনের দেহে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ২৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৭ হাজার ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৬৪৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৯ হাজার ৬৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৩৫ শতাংশ।

এতে আরও বলা হয়, এ পর্যন্ত মোট ১ কোটি ৬ লাখ ৫৩ হাজার ৯২৪টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৪ দশমিক ৭৭ শতাংশ। প্রতি ১০০ জনে সুস্থতার হার ৯৭ দশমিক ৭১ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ২ ও নারী ৪ জন। এ সময়ে ঢাকায় ২, রাজশাহীতে ১ ও সিলেটে ৩ জন মারা গেছেন। বাকি বিভাগগুলোতে মৃত্যু নেই।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com