1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনা : টানা ২৫ দিন মৃত্যু শূন্য দেশ, শনাক্ত ৩৩

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৫ মে, ২০২২
  • ২৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে কেউ মারা যায়নি। এ নিয়ে টানা ২৪ দিন দেশ মৃত্যুশূন্য রয়েছে। এর আগে ২০ এপ্রিল একজন মারা যায়।

স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

এতে বলা হয়, আজ রবিবার দেশে করোনার নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। গতকাল শনাক্ত হয়েছিল ২২ জন।

দেশে গত ২৪ ঘন্টায় ৩ হাজার ৮১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৩৩ জন। শনাক্তের হার দশমিক ৮৬ শতাংশ। আগের দিন ৩ হাজার ৯৬৫ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ২২ জন। গতকাল শনাক্তের হার ছিল দশমিক ৫৫ শতাংশ।

দেশে এখন পর্যন্ত ১ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৯৩৭ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৫৩ হাজার ১২ জন।

স্বাস্থ্য অধিদফতর আরো জানায়, ঢাকা জেলায় (মহানগরসহ) গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৫৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৪ জন। শনাক্তের হার ১ দশমিক ১১ শতাংশ। গতকাল এই হার ছিল দশমিক ৫০ শতাংশ।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল ও বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ২৬৯ জন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯৯ হাজার ৪১৯ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ২৬ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com