1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

করোনা থাবায় প্রাণ গেল ‘সবচেয়ে শক্তিশালী পুরুষের’

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১
  • ৬৬৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: করোনায় প্রাণ হারালেন বেলজিয়ামের সবচেয়ে শক্তিশালী পুরুষ ফ্রেদেরিক সিনিস্ত্রা। টিকা গ্রহণ ছাড়া এই মহামারীর কাছে অসহায় সকল মানুষ। সে যতই শক্তিশালী হোক না কেন! এবার তারই প্রমাণ মিলল।

টিকা গ্রহণ না করে তিনি যেন একপ্রকার যুদ্ধই ঘোষণা করেছিলেন করোনার বিপক্ষে। তিনবারের বিশ্ব কিক বক্সিং চ্যাম্পিয়ন সিনিস্ত্রা, করোনাকেও প্রতিপক্ষের মতো উড়িয়ে দিতে চেয়েছিলেন তিনি টিকার সাহায্য না নিয়ে। কিন্তু করোনাই তাকেই ৪১ বছর বয়সে হারিয়ে দিল।

করোনায় আক্রান্ত হয়ে কয়েক দিন হাসপাতালে থাকার পরে করোনা তার ফুসফুসে সংক্রমন হয়। আর এতে করে করোনার কাছে এই পালয়ানের পরাজয় শিকার করে নিতে হয়।

সিনিস্ত্রা গত ১৫ ডিসেম্বর মারা গেছেন। তার মৃত্যুর খবর সবার সামনে নিয়ে এসেছে দ্যা টেলিগ্রাফ পত্রিকা। পত্রিকাটি জানিয়েছে, বেলজিয়ামের লিয়েজে মারা গেছেন এই কিক বক্সার। গত নভেম্বরের শেষদিকে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

হাসপাতালে ভর্তি হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সবাইকে আশ্বস্ত করে একটি পোস্ট দিয়েছিলেন সিনিস্ত্রা। সেখানে লিখেছিলেন, ‘পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমি বাসায় থেকে সুস্থ হচ্ছি, যেভাবে সুস্থ হওয়ার কথা। আরও হাজারগুণ শক্তিশালী হয়ে আমি সবার মাঝে ফিরে আসবো।’

তার করোনার টিকা নিয়ে ধারণা ছিল, টিকা না নিলে হাজারগুণ কি, একগুণও বেশি শক্তিশালী হওয়া যায় না। এমনকি করোনার সংক্রমণের কারণেই যে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, সেটাও খোলাখুলি নিশ্চিত করেননি কোনো গণমাধ্যমের সামনে। শুধু তা-ই নয়, সিনিস্ত্রার মৃত্যুর পর তার স্ত্রীও স্বীকার করতে নারাজ যে স্বামী করোনায়ই প্রাণ হারিয়েছেন!

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com