1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কলকাতায় গিয়ে নামল ঢাকার ফ্লাইট, আকাশে দীর্ঘক্ষণ চক্কর আরও তিন ফ্লাইটের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৈরী আবহাওয়ার কারণে ঢাকার আকাশ ঘুরে অবশেষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় গিয়ে অবতরণ করে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। শুধু তাই নয়, মাঝ আকাশে দীর্ঘক্ষণ চক্কর মেরে ঢাকায় নামতে হয় আরও তিন ফ্লাইটকে।

বৃহস্পতিবার দুপুরে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ভারী বৃষ্টি ও বজ্রপাতের কারণে ঢাকার আকাশে ঘুরেও অবতরণ করতে পারেনি টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। পরে সেটিকে কলকাতায় পাঠানো হয়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সূত্র জানিয়েছে, টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭২২ ফ্লাইটটি তুরস্কের ইস্তাম্বুল থেকে রওনা হয়ে দুপুর ১২টায় ঢাকায় অবতরণের কথা ছিল। কিন্তু অবতরণের আগ মুহূর্তে আবহাওয়ার প্রতিকূল অবস্থা ও বাতাসের বেগ বেশি থাকায় ফ্লাইটটিকে কলকাতা বিমানবন্দরে অবতরণ করতে বলা হয়। পরে কলকাতার স্থানীয় সময় দুপুর ১২টা ১০ মিনিটে ফ্লাইটটি নিরাপদে সেখানে অবতরণ করে।

ক্যাথে প্যাসিফিকের হংকং থেকে ঢাকাগামী কার্গো ফ্লাইটটি (সিক্স-৪৯) দুপুর ১২টার দিকে ঢাকায় অবতরণের কথা ছিল। একাধিকবার নামতে ব্যর্থ হওয়ায় এটিকে ভিয়েতনামের হানোই সিটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বিমানবন্দর কর্তৃপক্ষ। তবে কিছুক্ষণ পর আবহাওয়া অনুকূলে আসলে ফ্লাইটটি আবার ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নিয়ে পৌনে ১টার দিকে অবতরণ করে।

এদিকে, ব্যাংকক থেকে ঢাকাগামী থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটটি ৪৫ মিনিট এবং সিঙ্গাপুর থেকে ঢাকাগামী এসকিউ-৪৪৮ ফ্লাইটটি ৩০ মিনিট ঢাকার আকাশে চক্কর দিয়ে অবশেষে অবতরণ করে।

তবে দুপুর পৌনে ১টা থেকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com