1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কাজী ইব্রাহীম আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৩০৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাম্প্রতিক সময়ে নানা বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত হয়েছেন মুফতি কাজী ইব্রাহিম। তার বক্তব্যের অনেক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচনা-সমালোচনার মধ্যে সোমবার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে তাকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, তাকে আটক করে ডিবি কার্যালয়ে হেফাজতে নেওয়া হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ঠিক কী কারণে তাকে ডিবি পুলিশ আটক করেছে জানতে চাইলে হাফিজ আক্তার বলেন, জিজ্ঞাসাবাদ শেষে পরে আপনাদের জানানো হবে। ডিবি পুলিশের একটি সূত্র জানায়, মুফতি ইব্রাহীম ফেসবুক, ইউটিউবসহ তার ওয়াজে উল্টাপাল্টা কথা বলে আসছেন। যা নিয়ে আলোচনা-সমালোচনা, বিতর্ক হচ্ছে। সেসব বিষয় যাচাই-বাছাই করতে তাকে আজ ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, সোমবার রাতে তার বাসায় ডিবি পুলিশের উপস্থিতির খবরে ফেসবুক লাইভে এসে ‘র’ এর এজেন্ট, গুণ্ডারা বাসা ঘেরাও করেছে বলে অভিযোগ তুলে ২০ মিনিটের বেশি সময় লাইভে কথা বলেন মুফতি ইব্রাহীম।

উল্লেখ্য, মুফতি কাজী ইব্রাহীম করোনাভাইরাসের টিকা আবিষ্কারের সূত্র দেওয়া থেকে শুরু করে বিজ্ঞানসহ নানা বিষয়ে ওয়াজ করেছেন। তবে কাজী ইব্রাহিম বিবিসির সঙ্গে আলাপকালে তার বক্তব্যের সমর্থনের বিভিন্ন যুক্তি দিয়েছেন।

‘সম্ভবত ব্রাজিলের প্রেসিডেন্ট সাহেব এটা বলেছেন যে টিকা দেওয়ায় নারীর দাঁড়ি গজাচ্ছে এবং পুরুষের কণ্ঠ পাল্টে যাচ্ছে। মিডিয়ায় এই তথ্য এসেছে। আমি কথা কিন্তু গভীর থেকে বলি। ভ্যাকসিন নিয়েও বিতর্ক আছে’, বলে তিনি মন্তব্য করেন।

তিনি তার বক্তব্যের পক্ষে যুক্তি দিতে গিয়ে যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যও টেনে এনেছেন। ‘প্রেসিডেন্ট ট্রাম্পও কিন্তু করোনাভাইরাস নিয়া, মাস্ক নিয়া বা বিভিন্ন বিষয় নিয়া অনেক কথা বলেছেন। এগুলোতো ভাইরাল হয় এবং মিডিয়া থেকে সাধারণত আমরা তথ্য কালেক্ট (সংগ্রহ) করি’, বলেন তিনি।

মুফতি কাজী ইব্রাহিম এক বক্তৃতায় করোনাভাইরাসের টিকা আবিষ্কারের গাণিতিক ‘সূত্র’ও দিয়েছিলেন। সেটি হচ্ছে 1.q7+6=13 । এ ধরনের বক্তব্যের ভিত্তি সম্পর্কে জানতে চাইলে মুফতি ইব্রাহীম এই সূত্রের বিষয়ে একজন প্রবাসীর স্বপ্ন দেখার কথা তুলে ধরেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com