1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কালিহাতীতে মানবাধিকার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন সভাপতি শাহ আলম, সম্পাদক আনন্দ মোহন দত্ত

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১৭৯ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী উপজেলা মানবাধিকার কমিশনের নতুন কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) বিকাল ৪টায় কালিহাতী উপজেলা পরিষদের পূর্বগেট সংলগ্ন সরকার টাওয়ার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের নির্বাহী সভাপতি গোবিন্দ চন্দ্র সাহা।

বাংলাদেশ মানবাধিকার কমিশনের জেলা কমিটির নির্দেশনায়, পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। এতে সর্বসম্মতিক্রমে বিশিষ্ট সাংবাদিক ও কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহ আলমকে সভাপতি এবং কালিহাতী শাজাহান সিরাজ কলেজের সহকারী অধ্যাপক আনন্দ মোহন দত্তকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিহাতী শাজাহান সিরাজ কলেজের অধ্যক্ষ মজিবর রহমান, কালিহাতী আরএস পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, কালিহাতী পৌর ক্লিনিক মালিক সমিতির সভাপতি সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ এবং উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় নতুন কমিটির কার্যক্রম, মানবাধিকার সুরক্ষা ও সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতবিনিময় হয়। শেষে সংগঠনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com