1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১৭২ বার দেখা হয়েছে

গৌরাঙ্গ বিশ্বাস, টাঙ্গাইল বিশেষ প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীতে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা এবং আনন্দঘন পরিবেশে। সোমবার (১৬ ডিসেম্বর) ভোরের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের কর্মসূচি।

সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষার্থী এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটো হাজারো নেতাকর্মী নিয়ে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান। বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, কালিহাতী সেনা ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর মেহেদি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক এবং কালিহাতী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ভূঁইয়া দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে কথা বলেন।

দিনব্যাপী বিভিন্ন আয়োজনে ছিল পুষ্পস্তবক অর্পণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, উপজেলা চত্বরে বিভিন্ন রকমের স্টল, আলোচনা সভা এবং দোয়া মাহফিল। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উৎসবমুখর এ আয়োজনে কালিহাতীর আকাশ-বাতাস ভরে ওঠে বিজয়ের আনন্দে। মুক্তিযুদ্ধের চেতনা, শহিদদের আত্মত্যাগ এবং স্বাধীনতার অর্জন উদযাপনে কালিহাতীবাসী মিলিত হয় এক আনন্দঘন মহা মিলনের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com