1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কাল ইংলিশদের মুখোমুখি হবে টাইগাররা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কাল ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।

যদিও সাম্প্রতিক সময়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে পারফরমেন্স আশারনুরূপ নয়। তথাপি ইংলিশদের বিপক্ষে ভালো করার আশা ছাড়তে রাজি নয় টাইগাররা। দু’টি কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের ৬ উইকেটের দাপুটে জয় এবং ধর্মশালার মন্থর উইকেটে অনেক বেশি আশাবাদী বাংলাদেশ দল।

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠের মতো উইকেট পেয়ে বল হাতে জ্বলে উঠে ৬ উইকেট ভাগাভাগি করে নেন বাংলাদেশের দুই স্পিনার অধিনায়ক সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ। মন্থর ও নিচু উইকেটে ইংল্যান্ডের হতাশাজনক অতীত রেকর্ডও বাংলাদেশের জয়ের আশাকে আরও বাড়িয়ে দিয়েছে। এছাড়া নিজেদের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৯ উইকেটে হারের কারণে কিছুটা হলেও চাপে আছে ইংল্যান্ড।

সোমবার (৯ অক্টোবর) বাংলাদেশ দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ বলেন, ‘আমরা আমাদের নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলবো। প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে যে পরিকল্পনায় ম্যাচ জিতেছি, সেভাবেই খেলতে চাই আমরা।’

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে জিতলেও, একই ব্যাবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে ইংল্যান্ড। এখন পর্যন্ত ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে ২৪ ম্যাচ খেলে ৫টিতে জিতেছে বাংলাদেশ। ১৯টিতে জয় পেয়েছে ইংল্যান্ড। কিন্তু বিশ্বকাপে দু’দলের জয়-হারের রেকর্ড সমান ২-২।

২০০৭ সালের বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ইংল্যান্ড। ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারাতে ঘাম ঝড়াতে হয়েছিল ইংল্যান্ডকে। এরপর ২০১১ এবং ২০১৫ আসরের মোকাবেলায় ইংল্যান্ডকে যথাক্রমে ২ উইকেট এবং ১৫ রানে হারিয়েছিলো টাইগাররা।

২০১৫ বিশ্বকাপে বাংলাদেশের কাছে পরাজিত হওয়ার পর নিজেদের ক্রিকেট কাঠামোতে পরিবর্তন আনে ইংল্যান্ড। এরপর ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আগ্রাসী ব্র্যান্ডের ক্রিকেট খেলার পুরস্কার পেয়েছিলো ইংলিশরা।

শিরোপা জয় করা ২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ১০৬ রানের বড় ব্যবধানে হারিয়েছিল ইংল্যান্ড। ঐ ম্যাচে সেঞ্চুরি করেও বাংলাদেশের হার এড়াতে পারেননি টাইগারদের বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান।

বাংলাদেশ দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মাহেদি হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও তানজিম হাসান।

ইংল্যান্ড দল-
জস বাটলার (অধিনায়ক), মঈন আলী, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, বেন স্টোকস, রিস টপলি, ডেভিড উইলি, মার্ক উড ও ক্রিস ওকস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com