1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কুমিল্লায় লিটন, দল পেলেন মুশফিক-মাহমুদুল্লাহও

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিপিএলের নবম আসরের আজকের ড্রাফটের মূল আকর্ষণ ছিল লিটন কুমার দাসকে ঘিরে। মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ৮০ লাখ টাকা পারিশ্রমিকে ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন লিটন। প্রথম ডাকেই লিটন খুঁজে পান ঠিকানা।

লটারিতে খেলোয়াড় ডাকের সুযোগ সবার আগে পায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। প্রথম সুযোগেই তারা লিটনকে দলে লুফে নেয়। দ্বিতীয় ডাকে সিলেট স্ট্রাইকার্স মুশফিকুর রহিমকে দলে নেয়। চট্টগ্রাম তিন নম্বরে ‘ডি’ ক্যাটাগরিতে থাকা পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে নেয়। ঢাকা ডমিনেটর্স চার নম্বরে খেলোয়াড় নেওয়ার সুযোগ পেয়ে নেয় মোহাম্মদ মিঠুনকে। এরপর রংপুর রাইডার্স শেখ মেহেদী হাসানকে, ফরচুন বরিশাল মাহমুদুল্লাহ রিয়াদ এবং খুলনা টাইগার্স মোহাম্মদ সাইফ উদ্দিনকে প্রথম রাউন্ডে দলে নেয়।

দ্বিতীয় রাউন্ডে রিভার্স কলে শুরুতে খেলোয়াড় নেওয়ার সুযোগ পায় খুলনা। এবার তারা দলে নেয় ইয়াসির আলী চৌধুরীকে। এরপর ধাপে ধাপে ফরচুন বরিশাল মেহেদী হাসান মিরাজকে, রংপুর রাইডার্স হাসান মাহমুদকে, ঢাকা ডমিনেটর্স সৌম্য সরকারকে, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স শুভাগত হোম চৌধুরীকে, সিলেট স্ট্রাইকার্স নাজমুল হোসেন শান্তকে এবং সবশেষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স মোসাদ্দেক হোসেনকে দলে নেয়।
২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি থেকে। ৪৩ দিনের টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com