1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কৃষক ও ফ্যামিলি কার্ডে মূল্যস্ফীতি হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড কর্মসূচির কারণে দেশে কোনো ধরনের মূল্যস্ফীতি সৃষ্টি হবে না; বরং অর্থনীতি আরও গতিশীল হবে।
বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে রংপুর-৪ আসনের সংসদ সদস্য আকতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রধানমন্ত্রী বলেন, এই কর্মসূচি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। একবারে সব মানুষের কাছে কার্ড পৌঁছে দেওয়া সম্ভব নয়, তাই প্রতি বছর বাজেটে বরাদ্দ বাড়িয়ে ধীরে ধীরে এর পরিধি বৃদ্ধি করা হবে।
তিনি আরও জানান, সরকার কোনোভাবেই অতিরিক্ত টাকা ছাপিয়ে এই কর্মসূচি চালু করছে না, তাই মূল্যস্ফীতির আশঙ্কা নেই। বরং এই অর্থ স্থানীয় পর্যায়ে ব্যয় হবে, যা গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।
তারেক রহমান বলেন, প্রান্তিক নারীরা এই অর্থ দিয়ে সন্তানের শিক্ষা, খাদ্যব্যবস্থা কিংবা ছোট ব্যবসায় বিনিয়োগ করতে পারবেন। এতে স্থানীয় বাজারে চাহিদা বাড়বে, ব্যবসা সম্প্রসারণ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, তাৎক্ষণিক বড় পরিবর্তন না এলেও আগামী ৩ থেকে ৫ বছরের মধ্যে দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান দৃশ্যমানভাবে উন্নত হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com