1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কেরানীগঞ্জ একটি যাত্রীবাহী ওয়াটার বাস যাত্রীসহ ডুবে যায়

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৭৫ বার দেখা হয়েছে

ঢাকার কেরানীগঞ্জের বুড়িগঙ্গা তেলঘাট এলাকায় যাত্রীবাহী একটি ওয়াটার বাস যাত্রীসহ ডুবে গেছে। রবিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ওয়াটার বাসটি উদ্ধারে কাজ করছে ফায়ার সার্ভিস।

রাত ১০টার দিকে একজন নারীকে (২৫) জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে তার নাম জানায়নি ফায়ার সার্ভিস।

সংস্থাটি জানিয়েছে, রাত আটটা ১৫ মিনিটে কেরানীগঞ্জের বুড়িগঙ্গার তেলঘাট এলাকায় একটি যাত্রীবাহী ওয়াটার বাস যাত্রীসহ ডুবে যায়। এটি উদ্ধারে সদরঘাট নদী ফায়ার স্টেশনের দুইটি এবং সিদ্দিকবাজার থেকে একটি ইউনিট ডুবুরিসহ ঘটনাস্থলে উদ্ধার অভিযানে কাজ করছে।

ফায়ার সার্ভিস বলছে, এটি (ওয়াটার বাস) নদীর তীরের কাছাকাছি ডুবে যাওয়ায় ধারণা করা হচ্ছে অধিকাংশ লোক তীরে উঠে গেছে। তবে এখন পর্যন্ত হতাহত পাওয়া যায়নি।

এইমাত্র একজন নারীকে (২৩-২৫) ফায়ার সার্ভিসের ডুবুরি কর্তৃক জীবিত উদ্ধার করা হয়েছে।আরও ২ জন নারী ২ জন পুরুষ জীবিত উদ্ধার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com