1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

কোটা সংস্কার আন্দোলন ইস্যুতে মুখ খুললেন ব্যারিস্টার সুমন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কোটা সংস্কার ইস্যুতে সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ‘আমি ছাত্রলীগকে দাবি জানাব, যারা আন্দোলনের বাইরে থেকে এসে সরকারের ক্ষতি করতে চায়, রাষ্ট্রের ক্ষতি করতে চায়, তাদেরকে প্রশাসনের কাছে হস্তান্তর করবেন। নিজেরা আইন তুলে নেবেন না।’

মঙ্গলবার (১৬ জুলাই) গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

সুমন বলেন, আমি ছাত্রলীগের নেতা ছিলাম। ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়েছে, এটা কিন্তু ছাত্রলীগকে কীভাবে অজনপ্রিয় করা যায় তার একটি চক্রান্ত চলছে। কারণ, আপনি যখন দুটি দলকে মুখোমুখি করবেন, ছাত্রলীগ যদি কাউকে বারি দেয় বা বারি খায়, তখন এটি আরও খারাপ পরিস্থিতির দিকে যাবে। ছাত্রলীগকে অজনপ্রিয় করার একটা প্রক্রিয়া চলছে।’

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি বড় ভাই হিসেবে আপনাদের বলছি, আপনারা আদালতের দিকে একটু দেখেন। এক মাস পরে যদি আপনাদের মনে হয়, না এটা যৌক্তিক সমাধান হয়নি, তাহলে আপনারা আবারও আন্দোলন করতে পারেন। আপনাদের পুরো ভবিষ্যৎটা সামনে, আমি চাই না অযথা মুখোমুখি হয়ে আপনাদের ভবিষ্যৎ নষ্ট হোক এবং এই রাষ্ট্রে বা দেশে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হোক। বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে সরকারকে কঠিন হাতে আগাতে হবে। সরকারের সামনে আর পথ থাকবে না।

আন্দোলন স্থগিতের দাবি জানিয়ে স্বতন্ত্র এই সংসদ সদস্য বলেন, ‘আমি একজন সংসদ সদস্য হিসেবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি, আপনারা এক মাসের জন্য এপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত এটাকে (আন্দোলন) স্থগিত করেন এর ভেতরে আমরা, আপনারা যদি চান আমরা আপনাদেরকে সাথে করে নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বসব।’

প্রধানমন্ত্রীকে বললে তিনি বুঝবেন না এমন কোনো জিনিস নেই মন্তব্য করে তিনি বলেন, ‘আমি তার কাছাকাছি থেকে সাক্ষী দিচ্ছি, তাকে যদি বুঝিয়ে বলা যায়, তিনি বোঝেন না এমন কোনো জিনিস নেই। তবে যে প্রক্রিয়ায় আপনারা দাবি আদায় করতে চাচ্ছেন এই প্রক্রিয়াটা আপনাদের সঠিক না। আপনাদের কাছে আমার দাবি, একটা মাস সময় আপনারা আন্দোলন স্থগিত করেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com